ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
ঢাকার গণপরিবহনে বড় পরিবর্তন: ১৮০ দিনের মহাপরিকল্পনা
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় দ্রুত দৃশ্যমান পরিবর্তন আনতে ১৮০ দিনের একটি বিশেষ কর্মসূচি হাতে নিচ্ছে সরকার। এই পরিকল্পনায় ডিজেলচালিত বাসের পরিবর্তে ইলেকট্রিক বাস চালু এবং নারীদের জন্য নিরাপদ ও বিশেষায়িত বাস সার্ভিসকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
সোমবার (২ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে এসব তথ্য জানান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক ও যোগাযোগ বিশেষজ্ঞ ড. মো. শামসুল হক।
ড. শামসুল হক জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান লন্ডনের আদলে বাংলাদেশে একটি আধুনিক ও সুশৃঙ্খল গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে আগ্রহী। ১৮০ দিনের এই প্রাথমিক কর্মসূচির মূল লক্ষ্য হবে বিশৃঙ্খল বাসব্যবস্থাকে একটি ফ্রেমওয়ার্কের আওতায় আনা। বিশেষ করে নারীদের জন্য নিরাপদ বাসসেবা নিশ্চিত করতে মহিলা চালক নিয়োগের বিষয়টিও সক্রিয় বিবেচনায় রয়েছে। এছাড়া পরিবেশ দূষণ কমাতে ধাপে ধাপে ইলেকট্রিক বাস চালুর মাধ্যমে পরিবহন ব্যবস্থায় রূপান্তর শুরু করা হবে।
বৈঠকে ঢাকার ঘিঞ্জি ও অপরিকল্পিত এলাকা যেমন—পুরান ঢাকা, বাসাবো, গোড়ান ও মাদারটেক এলাকায় যাতায়াত সহজ করতে লাইট রেল ও মনোরেল চালুর সম্ভাব্যতা যাচাইয়ের ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী। ড. শামসুল হক বলেন, “মেট্রোরেল মূলত প্রধান সড়কগুলোকে সংযুক্ত করেছে। কিন্তু ঘনবসতিপূর্ণ এলাকার সাধারণ মানুষের যাতায়াত সহজ করতে পরিপূরক হিসেবে লাইট রেল ও মনোরেল অত্যন্ত কার্যকর হতে পারে।”
ঢাকার ওপর থেকে মানুষের চাপ কমাতে রেলভিত্তিক যোগাযোগ ব্যবস্থা শক্তিশালী করার মাধ্যমে নগর বিকেন্দ্রীকরণের বিষয়েও আলোচনা হয়েছে। দ্রুতগতির ট্রেন চালু করে চট্টগ্রামসহ অন্যান্য বিভাগীয় শহরের সঙ্গে ঢাকার দূরত্ব কমিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
ড. শামসুল হক আরও জানান, আলোচনার ভিত্তিতে একটি বিস্তারিত সমীক্ষা প্রতিবেদন দ্রুত জমা দেওয়া হবে, যাতে চলতি বছরের মধ্যেই মাঠ পর্যায়ে কাজ শুরু করা যায়।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে