ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
বাংলাদেশিদের মার্কিন অভিবাসী ভিসা স্থগিত, তবে ভিজিটর ভিসা চালু
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশসহ বিশ্বের বেশ কয়েকটি দেশের নাগরিকদের জন্য অভিবাসী (ইমিগ্রান্ট) ভিসা দেওয়া সাময়িকভাবে স্থগিত করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। তবে এই সিদ্ধান্ত ভিজিটর বা অ-অভিবাসী ভিসার ক্ষেত্রে কার্যকর হবে না। ফলে পর্যটন, ব্যবসা, শিক্ষা বা স্বল্পমেয়াদি সফরের জন্য ভিসা আবেদন ও সাক্ষাৎকার কার্যক্রম আগের মতোই স্বাভাবিক থাকবে।
সোমবার (২ মার্চ) ঢাকার মার্কিন দূতাবাস এক বিশেষ বার্তায় ভিসা সংক্রান্ত এই তথ্য নিশ্চিত করেছে।
মার্কিন দূতাবাস জানায়, গত ২১ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর হওয়া এই নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশসহ নির্দিষ্ট কিছু দেশের নাগরিকদের জন্য ইমিগ্রান্ট ভিসা ইস্যু করা স্থগিত রাখা হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ভাষ্যমতে, যেসব দেশের অভিবাসীরা যুক্তরাষ্ট্রে গিয়ে করদাতাদের অর্থায়নে পরিচালিত সরকারি সামাজিক সহায়তা তুলনামূলক বেশি গ্রহণ করেন, মূলত সেই দেশগুলোর ক্ষেত্রেই এই কড়াকড়ি আরোপ করা হয়েছে।
তবে এই স্থগিতাদেশ পর্যটক বা শিক্ষার্থীদের দুশ্চিন্তার কারণ হবে না। দূতাবাস স্পষ্ট করেছে যে, অ-অভিবাসী ভিসা (Non-Immigrant Visa) যেমন—বি-১, বি-২ বা এফ-১ ভিসার কার্যক্রম পুরোপুরি সচল রয়েছে।
এ ছাড়া, যারা ইতিমধ্যে অভিবাসী ভিসার জন্য আবেদন করেছেন, তারা আবেদন জমা দিতে পারবেন এবং নির্ধারিত সময় অনুযায়ী সাক্ষাৎকারেও অংশ নিতে পারবেন। তবে চূড়ান্তভাবে ভিসা ইস্যু করার প্রক্রিয়াটি আপাতত স্থগিত থাকবে। এ বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইট দেখার পরামর্শ দেওয়া হয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- বিশ্ব সাপ দিবস আজ