ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
ইরানে যৌথ অভিযানের সময় ৩ মার্কিন সেনা নি'হত, আহত ৫
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে গিয়ে যুক্তরাষ্ট্রের তিন জন সেনা সদস্য নিহত হয়েছেন।
রোববার (১ মার্চ) মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন আনুষ্ঠানিকভাবে এই তথ্য নিশ্চিত করেছে।
পেন্টাগনের বিবৃতিতে বলা হয়েছে, গত শনিবার সকালে ইরানজুড়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলার সময় এই হতাহতের ঘটনা ঘটে। অভিযানে তিন জন সেনা নিহতের পাশাপাশি আরও পাঁচ জন গুরুতর আহত হয়েছেন। তবে রণক্ষেত্রের ঠিক কোন স্থানে বা কীভাবে তারা প্রাণ হারিয়েছেন, সে বিষয়ে নিরাপত্তার খাতিরে বিস্তারিত তথ্য জানায়নি মার্কিন সামরিক কর্তৃপক্ষ।
ইরানে বড় ধরনের এই অভিযানের পর এটিই প্রথম যেখানে সরাসরি সংঘাতের মধ্যে মার্কিন সেনাদের মৃত্যুর খবর নিশ্চিত করা হলো। পেন্টাগন আরও জানিয়েছে, অভিযানে আরও কয়েকজন সেনা সামান্য আহত হয়েছেন, যারা প্রাথমিক চিকিৎসা শেষে শীঘ্রই পুনরায় দায়িত্ব পালন করতে পারবেন।
নিহত সেনাদের পরিবারের প্রতি শ্রদ্ধা ও গোপনীয়তা রক্ষার স্বার্থে আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাদের পরিচয় প্রকাশ করা হবে না বলে জানিয়েছে মার্কিন সেনাবাহিনী। মধ্যপ্রাচ্যে চলমান এই চরম উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে মার্কিন সেনাদের প্রাণহানি সংঘাতকে আরও ভয়াবহ রূপ দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত