ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩
ধর্ম মন্ত্রণালয়ের নতুন সচিব হলেন আলাউদ্দিন আল আজাদ
নিজস্ব প্রতিবেদক: ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব পদে বড় পরিবর্তন আনা হয়েছে। এই পদে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মুন্সী আলাউদ্দিন আল আজাদ।
রোববার (১ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে জানানো হয়েছে, ‘সরকারি চাকরি আইন’ অনুযায়ী মুন্সী আলাউদ্দিন আল আজাদকে তাঁর যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তবে এই নিয়োগের শর্ত হিসেবে তাঁকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক ত্যাগ করতে হবে।
আদেশে আরও উল্লেখ করা হয়েছে যে, এই নিয়োগের অন্যান্য শর্তাবলি নির্ধারিত চুক্তিপত্র দ্বারা নিয়ন্ত্রিত হবে। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রশাসনিক পুনর্গঠনের অংশ হিসেবে নতুন সরকার বিভিন্ন মন্ত্রণালয়ে দক্ষ ও অভিজ্ঞ কর্মকর্তাদের পদায়ন করছে, যার ধারাবাহিকতায় ধর্ম মন্ত্রণালয়ে এই নতুন নিয়োগ দেওয়া হলো।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- বাংলাদেশ কোস্ট গার্ডে ৭ ক্যাটাগরিতে ৩৮ পদে নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ অক্টোবর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ অক্টোবর)
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- জেনে নিন হোয়াটসঅ্যাপ ব্যবহার করে আয়ের ১০টি উপায়
- আড়ংয়ে পার্টটাইম চাকরির সুযোগ, থাকছে যেসব সুযোগ-সুবিধা
- ভারতকে ৩ রানে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ
- এনায়েতুল্লাহ আব্বাসীর সঙ্গে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর সাক্ষাৎ
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই