ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে ৪টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাত
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর প্রতিশোধ নিতে পারস্য উপসাগরে মোতায়েন করা মার্কিন বিমানবাহী রণতরী ‘ইউএসএস আব্রাহাম লিংকন’-এ ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
রোববার (১ মার্চ) এক বিবৃতিতে তেহরান এই দাবি করে।
আইআরজিসি তাদের বিবৃতিতে জানায়, চারটি শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরাসরি মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে আঘাত হেনেছে। তারা হুঁশিয়ারি দিয়ে বলেছে, “আক্রমণকারীদের জন্য স্থল ও সমুদ্র শীঘ্রই কবরস্থানে পরিণত হবে।” তবে মার্কিন রণতরীতে এই ক্ষেপণাস্ত্র হামলার দাবি এখন পর্যন্ত স্বাধীন কোনো সূত্র বা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি।
এদিকে, ভারতের হায়দ্রাবাদে অবস্থিত ইরানি কনস্যুলেট সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) এক পোস্টে জানিয়েছে, দুবাইয়ের জেবেল আলী বন্দরে নোঙর করা মার্কিন যুদ্ধজাহাজের জন্য গোলাবারুদ বহনকারী একটি বাণিজ্যিক জাহাজেও চারটি ড্রোন হামলা চালানো হয়েছে। ওই হামলায় জাহাজটিতে বড় ধরনের বিস্ফোরণ ও ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি নিহত হওয়ার খবরের পর মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি চরম আকার ধারণ করেছে। এর প্রতিক্রিয়ায় ইরান মার্কিন স্বার্থে এই পাল্টা হামলার দাবি করল।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত