ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ইরানের নতুন নেতাদের সঙ্গে আলোচনায় বসছেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ শীর্ষস্থানীয় ৪০ জন নেতার মৃত্যুর পর গঠিত তেহরানের নতুন নেতৃত্ব আলোচনার প্রস্তাব দিয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
রোববার (১ মার্চ) প্রভাবশালী সংবাদমাধ্যম 'আটলান্টিক ম্যাগাজিন'-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই তথ্য জানান।
ডোনাল্ড ট্রাম্প বলেন, “তারা (ইরানের নতুন নেতারা) আমার সঙ্গে কথা বলতে চায়। আমি এতে রাজি হয়েছি এবং আমি তাদের সঙ্গে কথা বলব।” তবে এই আলোচনা ঠিক কবে নাগাদ শুরু হবে, সে বিষয়ে তিনি স্পষ্ট করে কিছু বলেননি।
ইরানের পূর্ববর্তী নেতৃত্বের সমালোচনা করে ট্রাম্প বলেন, “তাদের আগেই কথা বলা উচিত ছিল। বাস্তবতার ওপর ভিত্তি করে যা সহজ এবং যৌক্তিক, তাদের সেই পথেই হাঁটা উচিত ছিল। কিন্তু তারা অনেক বেশি সময় নষ্ট করে ফেলেছে।”
উল্লেখ্য, গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইরানজুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আকস্মিক হামলায় ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনিসহ অন্তত ৪০ জন শীর্ষ কর্মকর্তা নিহত হন। এই ভয়াবহ পরিস্থিতির পর দ্রুততম সময়ে নতুন নেতৃত্ব তৈরি করে তেহরান।
জানা গেছে, হামলার আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি মার্কিন প্রতিনিধিদের সঙ্গে তিন দফা আলোচনা করেছিলেন। গত শুক্রবারও তাঁদের মধ্যে বৈঠক হয়েছিল এবং আগামী শুক্রবার পরবর্তী আলোচনার কথা ছিল। কিন্তু তার আগেই এই বিধ্বংসী হামলা এবং ইরানের রাজনৈতিক প্রেক্ষাপটে আমূল পরিবর্তন ঘটল।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত