ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রাহায়ণ ১৪৩৩
শেয়ারবাজারে স্থিতিশীলতা ফেরানোই এখন বড় চ্যালেঞ্জ
ডুয়া নিউজ: কোনো পদক্ষেপেই যেন বাজারে স্থিতিশীলতা ফিরছে না। টানা দরপতন এখন নিত্যনৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে। একদিন বাজারে উত্থান দেখা গেলেও পরবর্তীতে ধারাবাহিক দরপতনের মধ্য দিয়েই লেনদেন হতে দেখা যায়। নিয়ন্ত্রক সংস্থাসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাজার উন্নয়নে নানা পদক্ষেপ নিলেও তা কার্যকর হচ্ছে না। এমতাবস্থায় বিনিয়োগকারীরাও লেনদেন নিয়ে বিপাকে পড়েছেন। কারণ মুনাফার প্রত্যাশায় যে কোম্পানিতেই বিনিয়োগ করা হচ্ছে, সেখানেই লোকসান গুনতে হচ্ছে। ধারাবাহিক দরপতনের কারণে বিনিয়োগকারীদের মধ্যে এক ধরনের আস্থার সংকট তৈরি হয়েছে। বাজারে স্থিতিশীলতা না আসা পর্যন্ত বিনিয়োগেও ভরসা পাচ্ছেন না তারা। তবে বাজারে স্থিতিশীলতা ফেরানোই এখন বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।
বাজার পর্যালোচনায় দেখা যায়, দু’দিন পতনের পর আজ মঙ্গলবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে। একই সঙ্গে বেড়েছে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারদর। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সব সূচকের সামান্য পতন হয়েছে এবং টাকার অংকে লেনদেনও কমেছে।
জানা যায়, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৮.৭১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৭৯৫ দশমিক ৬৪ পয়েন্টে।
ডিএসইএস সূচক ৫.৩৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৮.৩০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪৮ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৯০টি কোম্পানি লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ২১১টির দর বেড়েছে, ১০৪টির কমেছে এবং ৭৫টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে আজ মোট ২৯৭ কোটি ৭১ লাখ ৪৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের ২৮৮ কোটি ৭৮ লাখ ৪১ হাজার টাকার তুলনায় ৮ কোটি ৯৩ লাখ ২ হাজার টাকা বেশি।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ লেনদেন হয়েছে ৬ কোটি ৬৫ লাখ ৬৬ হাজার টাকার, যা আগের দিনের ৯ কোটি ৪৬ লাখ ২ হাজার টাকা থেকে কম।
সিএসইতে আজ লেনদেনে অংশ নেওয়া ১৮৯টি কোম্পানির মধ্যে ৭৪টির দর বেড়েছে, ৬৯টির কমেছে এবং ৬৫টির দর অপরিবর্তিত রয়েছে।
সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই আজ ৭.৯৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৩৭০ পয়েন্টে, যেখানে আগের দিন সূচক কমেছিল ২৫.০৭ পয়েন্ট।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরুর সম্ভাব্য সময় জানাল ইউজিসি
- অবশেষে মুখ খুললেন আমির হামজা
- বিয়ের আগে হবু জীবনসঙ্গীকে নিয়ে ফেসবুকে জুমার পোস্ট
- ক্যাম্পাসে নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়