ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
ঢাবি প্রেস ঐতিহাসিক মূল্যসম্পন্ন এক দুর্লভ সম্পদ: ভিসি
ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রেস ঐতিহাসিক মূল্যসম্পন্ন এক দুর্লভ সম্পদ। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, প্রিন্টিং এন্ড পাবলিকেশন স্টাডিজ বিভাগসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা এই প্রেসে হাতে কলমে প্রশিক্ষণ নিতে পারেন। তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞানের সমন্বয়ে শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে এই প্রেস কার্যকর ভূমিকা রাখতে পারে। এক্ষেত্রে তিনি বিভিন্ন বিভাগের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রেসের নিবিড় যোগসূত্র স্থাপনের উপর গুরুত্বারোপ করেন।
সোমবার (১৯ মে) ঢাকা বিশ্ববিদ্যালয় প্রেস পরিদর্শনকালে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রেস ম্যনেজার এস. এম. বিপাশ আনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান আন্তর্জাতিক অঙ্গনে বিশ্ববিদ্যালয় প্রেসের গুরুত্ব তুলে ধরে বলেন, বিশ্বের বিভিন্ন খ্যাতিমান বিশ্ববিদ্যালয়ের গবেষণামূলক প্রকাশনা ও জার্নাল এসব প্রেসের মাধ্যমে প্রকাশিত হয়। এজন্য এসব প্রেসের আলাদা মর্যাদা থাকে। তিনি বলেন, ১৯৫০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রেস প্রতিষ্ঠিত হয়। পুরনো প্রতিষ্ঠান হিসেবে এই প্রেসে বেশ কিছু ঐতিহাসিক ও দুর্লভ যন্ত্রপাতি রয়েছে। বেশ কিছু এখনও সচল রয়েছে। অবশিষ্ট যন্ত্রপাতি সংরক্ষিত রয়েছে। সার্বিক পরিকল্পনার আওতায় এনে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রেসকে আমরা আরও কার্যকর ও আধুনিকায়ন করার উদ্যোগ গ্রহণ করেছি। শুধু সরকারের উপর নির্ভর না করে অংশীজনের সহযোগিতায় নিজস্ব ফান্ড গঠনের মাধ্যমে এসব উদ্যোগ বাস্তবায়ন করা হবে। এক্ষেত্রে নিজ নিজ অবস্থান থেকে সম্মিলিতভাবে কাজ করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রেসের অবসরপ্রাপ্ত ২৭ জন, পদোন্নতিপ্রাপ্ত ৩৪জন এবং নবীন ১৮জন কর্মকর্তা ও কর্মচারীকে সংবর্ধনা দেওয়া হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী