ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রাহায়ণ ১৪৩৩
ক্যাম্পাসে ঈদ কাটানো শিক্ষার্থীদের বাসভবনে দাওয়াত দিলেন ঢাবি উপাচার্য
ঢাবি প্রতিনিধি: মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল-আজহা। এ উৎসবকে কেন্দ্র করে ইতিমধ্যে ছুটি শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি)। এ ছুটির আমেজ ছড়িয়ে পড়েছে ক্যাম্পাসজুড়ে। দলে দলে বাড়ি ফিরছেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। তবে একদল স্বপ্নবাজ শিক্ষার্থী এই ঈদেও থেকে যাবেন ক্যাম্পাসে কিংবা আশপাশের মেস-হোস্টেলে।
ঈদের পরে চাকরির পরীক্ষা ও সেমিস্টার ফাইনাল থাকায় বাড়িতে যাচ্ছেন না তারা। ফলে তারা পরিবার ছাড়াই ক্যাম্পাসে ঈদ উদ্যাপন করবেন।
এসব শিক্ষার্থীদের এবার ঈদের দিনই নিজের বাসভবনে আমন্ত্রণ জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। যারা ছুটিতে বাড়িতে যাবে না তাদের আপ্যায়ন করাবেন উপাচার্য।
আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা। সবার ঈদ যাত্রা নিরাপদ হোক। ঈদের দিন উপাচার্যের বাসভবনে সকলকে আমন্ত্রণ জানানো হয়েছে।
উপাচার্যের দপ্তর সূত্রে জানা যায়, ঈদের ছুটিতে যারা বাড়ি যাবে না তাদের জন্য হবে নানান আয়োজন। হলগুলোতে শিক্ষার্থীদের জন্য থাকবে খাবারের আয়োজন। এছাড়াও উপাচার্যের বাসভবনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সবার জন্য বিশেষ আয়োজন থাকবে।
এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৩ মে দিবাগত রাতে সোহরাওয়ার্দী উদ্যানে বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য’র মর্মান্তিক মৃত্যুতে বিশ্ববিদ্যালয় প্রশাসন গভীরভাবে শোকাহত। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করতে প্রশাসন একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। এ ব্যাপারে নিয়মিত তদারকি করা হচ্ছে এবং হালনাগাদ তথ্য দেয়া হচ্ছে। সোহরাওয়ার্দী উদ্যানকেন্দ্রিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার, সরকারের উচ্চ মহলের সঙ্গে যোগাযোগ রক্ষা, মামলার অগ্রগতি তদারকি এবং পুলিশ প্রশাসনের সঙ্গে নিয়মিত সভা আয়োজনের মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসন সাম্য হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করতে কার্যকর ভূমিকা পালন করছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরুর সম্ভাব্য সময় জানাল ইউজিসি
- অবশেষে মুখ খুললেন আমির হামজা
- বিয়ের আগে হবু জীবনসঙ্গীকে নিয়ে ফেসবুকে জুমার পোস্ট