ঢাকা, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
একদিনে ২৩ নিয়োগ পরীক্ষা, চরম ভোগান্তিতে চাকরিপ্রত্যাশীরা
ডুয়া ডেস্ক: চাকরির পরীক্ষাগুলো শুক্রবারের মধ্যে সীমাবদ্ধ থাকায় একই দিনে একাধিক পরীক্ষার মুখে পড়ছেন চাকরিপ্রার্থীরা। আগামী শুক্রবার (২৩ মে) ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স (এনএসআই)-এর নিয়োগ পরীক্ষাসহ মোট ২৩টি প্রতিষ্ঠানের চাকরির পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর মধ্যে কয়েকটি পরীক্ষার সময় আবার একই, ফলে পরীক্ষার্থীদের জন্য তৈরি হয়েছে বড় রকমের জটিলতা।
এই পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে চাকরিপ্রার্থীদের সংগঠন ‘পিএসসি সংস্কার আন্দোলন’। সোমবার (১৯ মে) সংগঠনটির দপ্তর সংগঠক আওরঙ্গজেব স্বাক্ষরিত এক বিবৃতিতে এ ধরনের সিদ্ধান্ত তাদের সঙ্গে তামাশা করার সমতুল্য উল্লেখ করেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২৩ মে তারিখে দেশের বিভিন্ন নিয়োগকারী সংস্থা ও প্রতিষ্ঠান একযোগে ২৩টি চাকরির পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। এতে দেশের লক্ষাধিক চাকরিপ্রার্থী মারাত্মক সংকটে পড়েছেন। চাকরিপ্রার্থীরা এখন বিভ্রান্ত ও হতাশ-কোন পরীক্ষায় অংশ নেবেন আর কোনটি বেছে নিতে হবে তা নিয়ে তারা মানসিক চাপের মধ্যে রয়েছেন। প্রতিটি পরীক্ষা চাকরিপ্রার্থীদের ভবিষ্যতের জন্য সমান গুরুত্বপূর্ণ, কিন্তু একই দিনে একাধিক পরীক্ষার আয়োজন করা, তাদের প্রতি চরম অবিচার ও উদাসীনতার বহিঃপ্রকাশ। আমরা বিগত সরকারের আমলে এটি লক্ষ্য করতাম, যাতে করে তাদের ছত্রছায়ায় থাকা শিক্ষার্থীরাই শুধু চাকরি পায়। প্রকৃত মেধাকে মূল্যায়ন করা হতো না।
এতে আরও বলা হয়েছে, ২০২৪ সালের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে শিক্ষার্থীদের প্রতি ন্যায্য আচরণের প্রতিশ্রুতি থাকলেও, বাস্তবে দেখা যাচ্ছে শিক্ষা ও কর্মসংস্থান ব্যবস্থায় একের পর এক অব্যবস্থাপনা ও তামাশার পুনরাবৃত্তি ঘটছে। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাই-পরীক্ষার তারিখ পুনর্বিন্যাস করে, যেন পরীক্ষার্থীরা প্রত্যেকটি পরীক্ষায় অংশ নিতে পারেন, সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে। চাকরিপ্রার্থীদের সঙ্গে এমন অবিচার আর বরদাস্ত করা হবে না।
বিবৃতিতে দ্রুত পরীক্ষা সূচির পুনর্বিন্যাসের দাবি জানিয়ে বলা হয়, চাকরিপ্রার্থীদের প্রতি সহানুভূতিশীল ও দায়িত্বশীল মনোভাব দেখানো এখন জরুরি। অন্যথায় কঠোর আন্দোলনের পথে নামারও ইঙ্গিত দেন তারা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
- স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে মাহমুদা মিতু