ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
বিনিয়োগ নির্দেশনা বাস্তবায়নে অর্থমন্ত্রণালয়ে বৈঠকে বিএসইসি চেয়ারম্যান
ডুয়া নিউজ: পুঁজিবাজার উন্নয়নের পাঁচ দফা নির্দেশনার বাস্তবায়ন নিয়ে আলোচনার জন্য আজ রোববার (১৯ মে) সকালে অর্থমন্ত্রণালয়ে যাচ্ছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। তিনি অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক করবেন। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, বেলা ১১টার দিকে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে সম্প্রতি প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের বৈঠকে পুঁজিবাজার উন্নয়নে দেওয়া পাঁচটি নির্দেশনার বাস্তবায়ন নিয়ে আলোচনা করবেন বিএসইসি চেয়ারম্যান।
উল্লেখ্য, গত ১১ মে প্রধান উপদেষ্টার নেতৃত্বে অনুষ্ঠিত বৈঠকে পুঁজিবাজারকে গতিশীল ও টেকসই করতে পাঁচটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনাগুলো হলো:
১. সরকারি মালিকানাধীন বিদেশি ও বহুজাতিক কোম্পানিগুলোকে দ্রুত শেয়ারবাজারে তালিকাভুক্ত করতে কার্যকর ব্যবস্থা গ্রহণ।২. গত দুই-তিন দশকে গড়ে ওঠা বড় ও ভালো বেসরকারি কোম্পানিগুলোকে শেয়ারবাজারে আনতে প্রণোদনা প্রদান।৩. বিদেশ থেকে বিশেষজ্ঞ দল এনে তিন মাসের মধ্যে পুঁজিবাজার সংস্কারের কার্যক্রম শুরু করা।৪. পুঁজিবাজার-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অনিয়ম বা দুর্নীতির অভিযোগে অভিযুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ।৫. বড় কোম্পানিগুলো যাতে ব্যাংক ঋণের পরিবর্তে শেয়ারবাজার থেকে বন্ড বা শেয়ার ইস্যুর মাধ্যমে পুঁজি সংগ্রহে আগ্রহী হয়, সেই লক্ষ্যে উদ্যোগ গ্রহণ।
আজকের বৈঠকে বিএসইসি চেয়ারম্যান এককভাবে অংশগ্রহণ করবেন এবং এসব নির্দেশনার বাস্তবায়নে করণীয় নির্ধারণে অর্থ উপদেষ্টার সঙ্গে বিস্তারিত আলোচনা করবেন।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)