ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
রাজপথে বিনিয়োগকারীদের কফিন মিছিল, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
ডুয়া নিউজ: একদিনের স্বল্প মেয়াদি উত্থানের পর সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস রবিবার (১৮ মে) দেশের দুই প্রধান স্টক এক্সচেঞ্জ—ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)—ফের পতনের মুখে পড়ে। বাজার খুলতে সূচক বাড়লেও মধ্যভাগ থেকে দরপতন শুরু হয়, যা দিনশেষেও অব্যাহত থাকে।
সূচকের এই ধারাবাহিক পতন ও বিনিয়োগ হারানোর ক্ষোভ থেকে শেয়ারবাজার সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়েন সাধারণ বিনিয়োগকারীরা। দিনশেষে রাজধানীর মতিঝিলে সড়ক অবরোধ করে বাংলাদেশ ব্যাংকের সামনে এবং ডিএসইর পুরনো ভবনের সামনে ‘কফিন মিছিল’ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা।
পদত্যাগ ও অপসারণের দাবি
বিক্ষোভকালে বিনিয়োগকারীরা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের পদত্যাগ দাবি করেন। একই সঙ্গে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদের অপসারণ চেয়ে স্লোগান দেন।
বক্তারা বলেন, “যারা শেয়ারবাজারের এই সংকট মোকাবেলায় সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন, যারা বিনিয়োগকারীদের বিশ্বাস ফিরিয়ে আনতে কোনো কার্যকর উদ্যোগ নেননি, তাদের পদে থাকার নৈতিক অধিকার নেই।” তারা আরও বলেন, “এই দুই জনের অপসারণ না হলে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। প্রয়োজনে লাগাতার কর্মসূচির দিকে যাবে বিনিয়োগকারীরা।”
ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের হাহাকার
গত কয়েক মাস ধরে বাজারে ধারাবাহিক দরপতনের কারণে পুঁজি হারিয়ে পথে বসেছেন বহু ক্ষুদ্র বিনিয়োগকারী। অনেকেই তাদের শেষ সম্বল দিয়ে বিনিয়োগ করেছিলেন। কিন্তু বাজারের এহেন অবস্থায় বড় অঙ্কের লোকসানে পড়েছেন তারা।
বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশনের নেতৃত্বে আয়োজিত বিক্ষোভে সাধারণ বিনিয়োগকারীরা কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমরা এখন বাজারে আশার কোনো আলো দেখতে পাচ্ছি না। প্রতিদিন আমাদের সম্পদ গলছে, অথচ কেউ কোনো দায় নিচ্ছে না।”
সংগঠনের সভাপতি এস এম ইকবাল হোসেন বলেন, “বিনিয়োগকারীদের জীবন-জীবিকা আজ হুমকির মুখে। অথচ কর্তৃপক্ষের মধ্যে কোনো সদিচ্ছা বা উদ্যোগ নেই। আমরা আর সহ্য করবো না।”
সংগঠনের মুখপাত্র নুরুল ইসলাম মানিক বলেন, “বিএসইসি ও আইসিবির বর্তমান নেতৃত্বের অধীনে বাজারের স্থিতিশীলতা ফেরানো সম্ভব নয়। বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে হলে তাদের অপসারণ এখন সময়ের দাবি।”
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)