ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
অস্ট্রেলিয়ায় শুরু হচ্ছে বিনামূল্যের গণপরিবহন সেবা
ডুয়া ডেস্ক: অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যে ২০২৬ সাল থেকে ১৮ বছরের নিচে সব শিশুর জন্য গণপরিবহন সম্পূর্ণ বিনামূল্যে করার ঘোষণা দেওয়া হয়েছে। রাজ্যের সুসংগঠিত ট্রেন, ট্রাম ও বাস নেটওয়ার্ককে আরও সহজলভ্য ও সহায়ক করে তুলতেই এই পদক্ষেপ নিয়েছে সরকার।
২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জানানো হয়, আগামী চার বছরে এই প্রকল্পে ৩১৮ মিলিয়ন ডলার বিনিয়োগ করা হবে এবং ২০২৬ সালের জানুয়ারি থেকেই তা কার্যকর হবে।
ভিক্টোরিয়ার প্রধানমন্ত্রী জাসিন্টা অ্যালান বলেন, এই উদ্যোগের ফলে একটি শিশুর বার্ষিক যাতায়াত ব্যয় গড়ে ৭৫৫ ডলার পর্যন্ত কমে যাবে। ফলে তিন সন্তানের একটি পরিবার বছরে প্রায় ২,২৬৫ ডলার সাশ্রয় করতে পারবে।
এই সুবিধা গ্রহণের জন্য শিশুদের একটি নতুন রঙের 'ইয়ুথ মাইকি কার্ড' এর জন্য আবেদন করতে হবে। এই কার্ডের মাধ্যমে যাত্রা সংক্রান্ত তথ্য সংগ্রহ করে ভবিষ্যতের গণপরিবহন উন্নয়নে ব্যবহার করা হবে।
উল্লেখ্য, প্রাদেশিক এ অঞ্চলে ২০২৩ সালে দৈনিক সর্বোচ্চ যাতায়াত ভাড়া ছিল ১১ ডলার।
জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের চাপ কমাতে পরিবারগুলোর জন্য স্বস্তির পথ তৈরি করতেই এই সিদ্ধান্ত নিয়েছে ভিক্টোরিয়া রাজ্য সরকার। এ প্রসঙ্গে রাজ্যের প্রধানমন্ত্রী জাসিন্তা অ্যালান বলেন, “আমাদের বাজেটের মূল লক্ষ্য হচ্ছে কর্মজীবী ব্যক্তি ও পরিবারগুলোকে সহায়তা দেওয়া, যারা প্রতিদিন খরচের চাপে জর্জরিত।”
তবে তিনি স্বীকার করেছেন, আগামী বছর বাজেটের ভারসাম্য ফিরিয়ে আনা কিছুটা সময়সাপেক্ষ হতে পারে।
নতুন এই উদ্যোগকে সাধুবাদ জানালেও রাজ্যের সাধারণ মানুষের মধ্যে এক ধরনের শঙ্কা রয়ে গেছে—এই পরিকল্পনা বাস্তবায়নে সরকার কতটা অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখে পড়বে। বিশেষ করে, বিনামূল্যে পরিবহন ব্যবস্থার অর্থায়ন কীভাবে নিশ্চিত করা হবে, সে বিষয়ে সবাই এখন সরকারের পরবর্তী পদক্ষেপের অপেক্ষায়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: সরাসরি দেখা যাবে এখানে LIVE
- বাংলাদেশ বনাম সান মারিনো ফুটবল ম্যাচ, দেখুন একাদশ-দেখার উপায়
- বাংলাদেশ বনাম ভারতের ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবি অ্যালামনাই ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- বাংলাদেশ বনাম সান মারিনোর ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী
- বাংলাদেশ বনাম আফগানিস্তানের ফুটবল ম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন
- আজ রাত ৮ টায় ভারত বনাম বাংলাদেশের ফুটবল ম্যাচ, কোথায় ও যেভাবে দেখবেন?
- বাংলাদেশ বনাম সান মারিনোম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো পার্থক্য নেই: ড. নিয়াজ আহমদ
- ঢাবির এসএম হলের নতুন প্রভোস্ট অধ্যাপক আবদুস সালাম
- মাসিক ফি দিয়ে ব্যবহার করতে হবে ফেসবুক-ইনস্টাগ্রাম
- টাইমস হায়ার ও কিউএস র্যাঙ্কিংয়ে ঢাবির জয়জয়কার
- নতুন পে-স্কেলে কার বেতন কত বাড়তে পারে? আলোচনায় দুটি প্রস্তাব