ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
২২ বছর পর লিগ চ্যাম্পিয়ন মোহামেডান
ডুয়া ডেস্ক: দীর্ঘ ২২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বাংলাদেশ প্রিমিয়ার লিগে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হলো ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান স্পোর্টিং ক্লাব। আবাহনীর বিপক্ষে ফর্টিস এফসির ২-১ গোলের জয়ে তিন ম্যাচ হাতে রেখেই শিরোপা নিশ্চিত করে সাদাকালোরা।
কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে শনিবার (১৭ মে) ফর্টিসের বিপক্ষে ২-১ গোলে হেরেছে আবাহনী। এই হারের ফলে ১৫ ম্যাচে আগের মতোই ২৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে দলটি। সমান ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে শীর্ষে মোহামেডান। লিগে বাকি আছে আর তিন ম্যাচ। এই তিন ম্যাচে ১০ পয়েন্টের ব্যবধান ঘোঁচানো আবাহনীর পক্ষে সম্ভব না। ফলে মোহামেডানের এবারের আসরে চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত।
আজকের ম্যাচে ছিল নাটকীয়তা। ঝড়, বৃষ্টি ও বজ্রপাতের কারণে ম্যাচ শুরুর ১৫ মিনিট পর খেলা বন্ধ হয়ে যায়। তবে ম্যাচ শুরু হলে ফর্টিজ ম্যাচের প্রথমার্ধে এক গোলে এগিয়ে যায়। ১৯তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে ফর্টিসকে এগিয়ে দেন পা ওমর জোবে। দ্বিতীয়ার্ধে ফর্টিজ দশ জন নিয়েও লিড বাড়ায়। ৭৬ মিনিটে ফর্টিসের জাল্লো করেন দ্বিতীয় গোল। ৮০ মিনিটে আবাহনীর মোহাম্মদ হৃদয় একটি গোল শোধ করলেও তা যথেষ্ট ছিল না। শেষ বাঁশির সঙ্গে সঙ্গে মোহামেডান ক্লাবে শুরু হয় উল্লাস।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)