ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
সাকিব-মুস্তাফিজের খেলায় নির্ধারিত দিন ও সময়
ডুয়া ডেস্ক: ভারত-পাকিস্তানের রাজনৈতিক উত্তেজনার কারণে সাময়িক স্থগিত থাকার পর আইপিএল ও পিএসএল আবারও শুরু হচ্ছে শনিবার (১৭ মে) থেকে। দীর্ঘদিন মাঠের বাইরে থাকা সাকিব আল হাসান এবার পিএসএলে ফিরছেন লাহোর কালান্দার্সের হয়ে। তিনি এই টুর্নামেন্ট মাতাতে মরিয়া। অন্যদিকে, মুস্তাফিজুর রহমানকে পুনরায় দলে নিয়েছে তার পুরনো আইপিএল ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালস।
পিএসএল খেলতে বর্তমানে পাকিস্তানে অবস্থান করছেন সাকিব আল হাসান। টুর্নামেন্টের বাকি অংশে লাহোর কালান্দার্স তাকে দলে নিয়েছে। ব্যাট-বলে আবারো মাঠে দেখা যেতে পারে সাকিবকে। আগামী রবিবার (১৮ মে) পেশোয়ার জালমির বিপক্ষে মাঠে নামবে লাহোর। সবকিছু ঠিক থাকলে সাকিবকে দেখা যাবে একাদশে।
লাহোর কালান্দার্স সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি পোস্ট করে জানিয়েছে, সাকিব আল হাসান পিএসএল ক্যাম্পে যোগ দিয়েছেন। ক্যাপশনে লেখা ছিল, ‘কুশল পেরেরা, সাকিব আল হাসান এবং ভানুকা রাজাপক্ষে পৌঁছে গেছেন ইসলামাবাদে। তারা এসেছেন নিজেদের সেরাটা দিতে! কালান্দার্স পরিবার, আপনারা প্রস্তুত তো?’
আইপিএলে মিচেল স্টার্কের শূন্যতা পূরণে দিল্লি ক্যাপিটালস দলে নিয়েছে মুস্তাফিজুর রহমানকে। ইতিপূর্বে তিনি এই দলের জার্সিতে দুটি আসর খেলেছেন। বিসিবি থেকে ১৮ থেকে ২৪ মে পর্যন্ত আইপিএলে খেলার জন্য এনওসি পেয়েছেন মুস্তাফিজ। ১৮ মে থেকে শুরু হওয়া আইপিএলের প্রথম ম্যাচ থেকেই তাকে দলে পাওয়া যাবে।
পিএসএলে সাকিবের ম্যাচসূচি:১৮ মে- লাহোর কালান্দার্স বনাম পেশোয়ার জালমি- রাত ৯টালিগপর্বে এটি লাহোর শেষ ম্যাচ।
আইপিএলের লিগপর্বে মুস্তাফিজের ম্যাচসূচি:১৮ মে- দিল্লি ক্যাপিটালস বনাম গুজরাট টাইটান্স- রাত ৮টা২১ মে- মুম্বাই ইন্ডিয়ান্স বনাম দিল্লি ক্যাপিটালস- রাত ৮টা২৪ মে- দিল্লি ক্যাপিটালস বনাম পাঞ্জাব কিংস- রাত ৮টা
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)