ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
উপদেষ্টা আসিফ মাহমুদকে অবাঞ্ছিত ঘোষণা
ডুয়া ডেস্ক: নির্বাচন কমিশনের গেজেট ও উচ্চ আদালতের রায়ের ভিত্তিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়রের দায়িত্ব ইশরাক হোসেনকে হস্তান্তরের দাবি জানিয়েছেন তার সমর্থকেরা।
শনিবার (১৭ মে) দুপুর ১২টার দিকে নগর ভবনের সামনে টানা তৃতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেন তারা। কর্মসূচিতে অংশ নেওয়া ইশরাকপন্থীরা স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে নগর ভবনে অবাঞ্ছিত ঘোষণা করেন।
উল্লেখ্য, নগর ভবনেই স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অস্থায়ী কার্যালয় অবস্থিত। এখানে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তবে চলমান বিক্ষোভের কারণে শনিবার তিনি নগর ভবনে উপস্থিত হননি।
এর আগে গত ২৭ এপ্রিল, আদালতের নির্দেশনা অনুসরণ করে নির্বাচন কমিশন একটি প্রজ্ঞাপন জারি করে ইশরাক হোসেনকে ডিএসসিসির মেয়র ঘোষণা করে। তবে এখনও পর্যন্ত স্থানীয় সরকার মন্ত্রণালয় তার শপথ গ্রহণের ব্যবস্থা নেয়নি। এ প্রেক্ষিতে ইশরাকের অনুসারীরা মেয়রের দায়িত্ব হস্তান্তরের দাবিতে আন্দোলনে নেমেছেন।
এদিকে ‘ঢাকাবাসী’ নামের একটি প্ল্যাটফর্মের ব্যানারে এই কর্মসূচি পরিচালিত হচ্ছে, যার নেতৃত্ব দিচ্ছেন সাবেক সিনিয়র সচিব মশিউর রহমান। তিনি সাংবাদিকদের বলেন, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। আগামীকাল (রোববার) আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।
তিনি আরও জানান, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং তার দপ্তরের সচিব রেজাউল মাকছুদ জাহেদীকেও নগর ভবনে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। পাশাপাশি তাদের যেখানে পাওয়া যাবে, সেখানেই প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত