ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ফ্ল্যাট কিনতে এক কোটি টাকা পাচ্ছেন শহীদ হাদির পরিবার
নিজস্ব প্রতিবেদক: শহীদ শরিফ ওসমান বিন হাদির পরিবারকে ঢাকায় একটি ফ্ল্যাট কেনার জন্য এক কোটি টাকা অনুদান দিচ্ছে সরকার। ফ্ল্যাটটি অবস্থিত লালমাটিয়ার ‘দোয়েল টাওয়ার’ নামে সরকারি কর্মকর্তাদের আবাসিক ভবনে, যার আয়তন ১ হাজার ২১৫ বর্গফুট।
অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ মঙ্গলবার এ ফাইল অনুমোদন করেন। তিনি জানান, শরিফ ওসমান বিন হাদির পরিবারকে ফ্ল্যাট কেনার জন্য এক কোটি টাকা অনুদান হিসেবে দেওয়া হচ্ছে। ফ্ল্যাটটি ব্যবহার করবেন তাঁর স্ত্রী ও সন্তানরা।
অর্থ বিভাগের সূত্র জানায়, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ে এই অনুদানের জন্য আবেদন করেছিল। আবেদন পর্যালোচনার পর অর্থ বিভাগ পরিবারের সদস্যদের পরিচয় নিশ্চিত হওয়ার শর্তে অনুদান প্রস্তাব অনুমোদন করে।
উল্লেখ্য, শরিফ ওসমান বিন হাদি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। ১২ ডিসেম্বর পল্টনের মডেল থানার বক্স কালভার্ট রোড এলাকায় তাঁর ওপর গুলি চালানো হয়। প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা চলার পর ১৫ ডিসেম্বর সিঙ্গাপুরে নেওয়া হয়। ১৮ ডিসেম্বর রাতে তিনি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে মারা যান।
শহীদ হাদির হত্যা মামলার প্রধান আসামি ও ছাত্রলীগের সাবেক নেতা ফয়সাল করিম বর্তমানে ভারতে পালিয়ে রয়েছেন। হত্যাকাণ্ডের পর রাষ্ট্র প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ঘোষণা করেছিলেন, সরকার শহীদ নেতার স্ত্রী ও সন্তানের দায়িত্ব নেবে। তাঁর মৃত্যুতে এক দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হয়।
এদিকে শহীদ হাদির ভাই ওমর বিন হাদিকে ১৫ জানুয়ারি যুক্তরাজ্যের বার্মিংহামে বাংলাদেশের সহকারী হাইকমিশনে তিন বছরের চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল