ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
জুলাই স্মৃতি জাদুঘর গোটা পৃথিবীর এক নজিরবিহীন দৃষ্টান্ত: প্রধান উপদেষ্টা
সাজ্জাদ প্রাপ্য
রিপোর্টার
নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে গণভবনে স্থাপিত ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর চূড়ান্ত পর্যায়ের কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন। বিকেল ৩টার দিকে তিনি জাদুঘরে পৌঁছান এবং বিগত ১৬ বছরের দুঃশাসন ও জুলাই অভ্যুত্থানের ইতিহাসের বিভিন্ন প্রদর্শনী ঘুরে দেখেন।

পরিদর্শনকালে প্রধান উপদেষ্টার সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। এ সময় আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলসহ সরকারের অন্যান্য উপদেষ্টাবৃন্দ, গুম হওয়া পরিবারের সংগঠন ‘মায়ের ডাক’-এর সমন্বয়ক সানজিদা তুলি এবং ছাত্রনেতা আসিফ মাহমুদ ও হাসনাত আব্দুল্লাহ উপস্থিত ছিলেন।
জাদুঘর পরিদর্শন শেষে প্রধান উপদেষ্টা বলেন, “এই জাদুঘর জুলাই শহীদদের রক্ত তাজা থাকতেই করা সম্ভব হয়েছে, যা গোটা পৃথিবীর বুকে এক নজিরবিহীন দৃষ্টান্ত। ভবিষ্যতে যেন আর কোথাও এমন জাদুঘর তৈরির প্রয়োজন না হয়, সেই প্রার্থনাই করি। তবে জাতি কখনো দিশেহারা হলে এই জাদুঘরই সঠিক পথ দেখাবে।” তিনি দেশের প্রতিটি নাগরিক ও শিক্ষার্থীকে এই জাদুঘরে এসে অন্তত একটি দিন কাটানোর আহ্বান জানান, যাতে মানুষ বিগত শাসনামলের নৃশংসতা ও ‘আয়নাঘর’-এর বিভীষিকা উপলব্ধি করতে পারে।
_1.jpg)
জাদুঘরটিতে জুলাই অভ্যুত্থানের ছবি, শহীদদের পোশাক, চিঠি, গুরুত্বপূর্ণ দলিল, সংবাদপত্রের কাটিং এবং অডিও-ভিডিও সংরক্ষিত রয়েছে। এমনকি শেখ হাসিনার পালিয়ে যাওয়ার দৃশ্যও এখানে স্থান পেয়েছে। পরিদর্শনকালে প্রধান উপদেষ্টা সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় নির্মিত ১৫ মিনিটের একটি প্রামাণ্যচিত্র দেখেন, যেখানে জুলাই গণহত্যা ও দীর্ঘ ১৬ বছরের রাষ্ট্রীয় নিপীড়নের চিত্র ফুটে উঠেছে।
সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী জানান, অসংখ্য তরুণ-তরুণীর অক্লান্ত পরিশ্রমে রেকর্ড সময়ে এই জাদুঘরের কাজ সম্পন্ন হয়েছে। তিনি ঘোষণা করেন, আসন্ন জাতীয় নির্বাচনের আগেই জাদুঘরটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। এটি ভবিষ্যতের রাজনৈতিক গবেষণা, শিল্প ও সাহিত্য চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি