ঢাকা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
বিমানবন্দরে ৭২ ঘণ্টা আটকে ছিলেন রিশাদ ও নাহিদ
ডুয়া ডেস্ক: ৭২ ঘণ্টা ধরে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে ছিলেন বাংলাদেশ জাতীয় দলের দুই ক্রিকেটার রিশাদ হোসেন ও নাহিদ রানা। অবশেষে বিভিন্ন পর্যায়ের চেষ্টা ও উদ্যোগে তারা শুক্রবার (১৬ মে) দিবাগত রাত ২টার দিকে বিমানবন্দর ত্যাগ করতে সক্ষম হন।
এর আগে, দীর্ঘ সময় বিসিবির পক্ষ থেকেও তাদের সঙ্গে কোনো যোগাযোগ স্থাপন করা যাচ্ছিল না।
প্রথমে ধারণা করা হচ্ছিল, পাকিস্তান থেকে দেশে ফেরার পথে তাদের ভিসা বা অন্যান্য প্রক্রিয়ায় জটিলতা তৈরি হয়েছে। বিসিবি ও সংযুক্ত আরব আমিরাতের ক্রিকেট বোর্ড—উভয় পক্ষ থেকে চেষ্টা চালানো হলেও ইউএই ইমিগ্রেশন কর্তৃপক্ষ সুনির্দিষ্ট কোনো তথ্য জানাচ্ছিল না।
এর আগে গত ১৪ মে বাংলাদেশ দলের সংযুক্ত আরব আমিরাতে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাওয়া উপলক্ষে দুই ধাপে দেশ ছাড়েন ক্রিকেটাররা। প্রথম ধাপে রিশাদ ও নাহিদ ঢাকা থেকে রওনা দেন, কিন্তু আরব আমিরাত পৌঁছেও ইমিগ্রেশন পার হতে পারেননি।
বিষয়টি নিয়ে শনিবার (১৭ মে) কথা বলেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু। তিনি বলেন, “প্রথমে আসলে কিছু বুঝতে পারিনি। ইমিগ্রেশন থেকে কোনো তথ্য দিচ্ছিল না। বিসিবি থেকে যেভাবে ভিসা করা হয়েছিল, তা ঠিকঠাকই ছিল। আমরা ধারণা করেছিলাম, পাকিস্তান থেকে দ্রুত ফেরার সময় ট্রানজিট ভিসা সংক্রান্ত জটিলতা হয়েছে।”
পাকিস্তান সুপার লিগ (পিএসএল) চলাকালে ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে টুর্নামেন্ট স্থগিত হয়ে যায়। পরে সব বিদেশি ক্রিকেটারকে বিশেষ বিমানে দুবাই পাঠায় পাকিস্তান ক্রিকেট বোর্ড। রিশাদ ও নাহিদও ওই তালিকায় ছিলেন। এরপর আরেকটি ফ্লাইটে তারা বাংলাদেশে ফেরেন। এই যাত্রায় তাদের ট্রানজিট ভিসা সম্ভবত বৈধ ছিল না, আর সেখানেই সমস্যা তৈরি হয়।
সব জটিলতা কাটিয়ে এখন তারা দলে যোগ দিতে প্রস্তুত। আজ স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- ঢাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
- বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা কি পেছাচ্ছে?
- পুলিশের ৭৮ পরিদর্শক পদোন্নতি পেয়ে হলেন এএসপি
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের ঢাবির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে যা জানা গেল
- যুক্তরাষ্ট্রে প্রাণীর সঙ্গে যৌন বিকৃতির অভিযোগে সাবেক শিবির নেতা গ্রেপ্তার
- কিউএসের এশিয়া র্যাঙ্কিংয়ে বাংলাদেশের শীর্ষ ২০ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ
- জাতীয়করণের তালিকায় ৫ বেসরকারি কলেজ
- পিছিয়ে যাচ্ছে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা
- সরাসরি সাক্ষাৎকারে ১৩০ পদে নিয়োগ দেবে মেঘনা গ্রুপ
- এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে সর্বশেষ যা জানা গেল
- বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২৫ পদে ৪২ জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ