ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
ডিভিডেন্ড-ইপিএস প্রকাশ করবে তালিকাভুক্ত ৫ কোম্পানি
ডুয়া নিউজ: চলতি সপ্তাহে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৫টি কোম্পানির বোর্ড সভা অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ডিভিডেন্ড ঘোষণা করবে এবং চলতি অর্থবছরের জানুয়ারি-মার্চ’২৫ প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ইপিএস প্রকাশ করবে।
কোম্পানিগুলো হলো- স্ট্যান্ডার্ড ব্যাংক, ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংক-ইউসিবি, ফনিক্স ফাইন্যান্স, প্রাইম ফাইন্যান্স ও বাংলাদেশ শিপিং কর্পোরেশন-বিএসসি। লঙ্কাবাংলা অ্যানালাইসিস সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলোর মধ্যে স্ট্যান্ডার্ড ব্যাংক, ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংক-ইউসিবি ও ফনিক্স ফাইন্যান্স ৩১ ডিসেম্বর, ২০২৪ র্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ডিভিডেন্ড ঘোষণা করবে। একই সভায় কোম্পানিগুলো চলতি অর্থবছরের ৩১ মার্চ, ২০২৫ সমাপ্ত প্রথম প্রান্তিকের ইপিএস প্রকাশ করবে।
অন্যদিকে, প্রাইম ফাইন্যান্স চলতি অর্থবছরের ৩১ মার্চ, ২০২৫ সমাপ্ত প্রথম প্রান্তিকের ইপিএস এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশন-বিএসসি ৩১ মার্চ, ২০২৫ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের ইপিএস প্রকাশ করবে।
কোম্পানিগুলোর মধ্যে প্রাইম ফাইন্যান্সের বোর্ড সভা ১৮ মে; স্ট্যান্ডার্ড ব্যাংক ও ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংক-ইউসিবির বোর্ড সভা ১৯ মে; বাংলাদেশ শিপিং কর্পোরেশন-বিএসসির বোর্ড সভা ২০ মে এবং ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা ২২ মে অনুষ্ঠিত হবে।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ অক্টোবর)