ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
আমরা ৯০ হাজার জীবন হারিয়েছি, ক্ষতি ১৫০ বিলিয়ন ডলার : পাক প্রধানমন্ত্রী
ডুয়া ডেস্ক: পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, সন্ত্রাসবিরোধী যুদ্ধে পাকিস্তান যে বিশাল আত্মত্যাগ করেছে তা আন্তর্জাতিক মহলের স্বীকৃতি পাওয়া উচিত। জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
শুক্রবার 'ইউম-এ-তাশাক্কুর' উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, “পাকিস্তান সন্ত্রাসবাদের সবচেয়ে বড় শিকার। আমরা প্রায় ৯০ হাজার মানুষের প্রাণ হারিয়েছি এবং অর্থনৈতিকভাবে ক্ষতির পরিমাণ ১৫০ বিলিয়ন ডলারেরও বেশি।”
প্রধানমন্ত্রী আরও বলেন, পাকিস্তানের এই লড়াই কেবল দেশীয় নিরাপত্তার জন্য নয় বরং গোটা বিশ্বের শান্তি রক্ষার দিকেও লক্ষ্য ছিল।
“আমাদের সাহসী সশস্ত্র বাহিনী যদি সন্ত্রাসীদের রুখে না দাঁড়াত তাহলে তারা আজ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ত,” বলেন তিনি।
তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান পাকিস্তানের ত্যাগ ও ক্ষতির যথাযথ মূল্যায়ন করার জন্য।
অনুষ্ঠানে সরকারি, সামরিক এবং বিভিন্ন খাতের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)