ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
বস্ত্র খাতে ঘুরে দাঁড়িয়েছে পাঁচ কোম্পানি
ডুয়া নিউজ: শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের ৫৮টি কোম্পানির মধ্যে এ পর্যন্ত ৫২টি কোম্পানি চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এরমধ্যে ৫টি কোম্পানি লোকসান থেকে মুনাফায় ঘুরে দাঁড়িয়েছে।
কোম্পানিগুলো হলো- ইস্কয়ার নিট, ডেল্টা স্পিনার্স, দুলামিয়া কটন,শেফার্ড ইন্ডাষ্ট্রিজ ও স্টাইলক্রাফট লিমিটেড।
ইস্কয়ার নিট
তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০৯ পয়সা। আগের বছরের একই সময়ে লোকসান হয়েছিল ৫৫ পয়সা। গত বছরের একই সময়ের তুলনায় ইপিএস বেড়েছে ৬৪ পয়সা।
অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে কোম্পানিটির ইপিএস হয়েছে ৪৯ পয়সা। আগের বছরের একই সময়ে লোকসান হয়েছিল ১ টাকা ৬৫ পয়সা।
ডেল্টা স্পিনার্স
তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০২ পয়সা। আগের বছরের একই সময়ে লোকসান হয়েছিল ০৯ পয়সা। গত বছরের একই সময়ের তুলনায় ইপিএস বেড়েছে ১১ পয়সা।
অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে (জুলাই’২৪ থেকে মার্চ’২৫ পর্যন্ত) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১০ পয়সা। আগের বছরের একই সময়ে লোকসান হয়েছিল ২৯ পয়সা।
দুলামিয়া কটন
তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০২ পয়সা। আগের বছরের একই সময়ে লোকসান হয়েছিল ১৬ পয়সা। গত বছরের একই সময়ের তুলনায় ইপিএস বেড়েছে ১৮ পয়সা।
অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে কোম্পানিটির ইপিএস হয়েছে ২৪ পয়সা। আগের বছরের একই সময়ে লোকসান হয়েছিল ৩০ পয়সা।
শেফার্ড ইন্ডাষ্ট্রিজ
তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১২ পয়সা। আগের বছরের একই সময়ে লোকসান হয়েছিল ৩৮ পয়সা। গত বছরের একই সময়ের তুলনায় ইপিএস বেড়েছে ৫০ পয়সা।
অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে কোম্পানিটির ইপিএস হয়েছে ৪৭ পয়সা। আগের বছরের একই সময়ে লোকসান হয়েছিল ১ টাকা ১৮ পয়সা।
স্টাইলক্রাফট
তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০৩ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ার প্রতি ২৪ পয়সা লোকসান হয়েছিল। আগের বছরের একই সময়ের তুলনায় ইপিএস বেড়েছে ২৭ পয়সা।
অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে কোম্পানিটির ইপিএস হয়েছে ১০ পয়সা। আগের বছরের একই সময়ে ২ টাকা ৮২ পয়সা লোকসান হয়েছিল।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল