ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
আজ অষ্টম জাতীয় ভোটার দিবস, তবে স্থগিত সব কর্মসূচি
নিজস্ব প্রতিবেদক: ‘ভোটারদের শক্তি, গণতন্ত্রের মুক্তি’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ সোমবার (২ মার্চ) পালিত হচ্ছে ‘অষ্টম জাতীয় ভোটার দিবস-২০২৬’। তবে বিশেষ নির্দেশনায় দিবসটি উপলক্ষে নির্ধারিত কেন্দ্রীয় ও মাঠ পর্যায়ের সকল কর্মসূচি স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসি সচিবালয় থেকে জারি করা এক আদেশে জানানো হয়েছে, ২ মার্চ অষ্টম জাতীয় ভোটার দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত র্যালি, আলোচনা সভাসহ সকল আনুষ্ঠানিকতা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে। তবে দিবসটি ক্যালেন্ডার অনুযায়ী আজই পালিত হচ্ছে।
ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক এ বিষয়ে জানিয়েছেন, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী আজ কোনো আনুষ্ঠানিক কর্মসূচি পালন করা হচ্ছে না। তবে পরবর্তীতে সুবিধাজনক সময়ে এই কর্মসূচিগুলো পালন করা হবে বলে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে।
নির্বাচন কমিশনের সর্বশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে মোট নিবন্ধিত ভোটারের সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন এবং নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন। এছাড়া দেশে তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২৩২ জন।
উল্লেখ্য, প্রতি বছর ২ মার্চ ভোটারদের সচেতনতা বৃদ্ধি এবং তরুণদের ভোটার হতে উৎসাহিত করতে দেশব্যাপী জাতীয় ভোটার দিবস পালন করা হয়। তবে অনিবার্য কারণে এবার দিবসটির মাঠ পর্যায়ের সকল আয়োজন থমকে গেল।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- নতুন প্রজন্মকে তামাকের ক্ষতি থেকে বাঁচাতে ঘরে ঘরে সচেতনতা জরুরি