ঢাকা, শনিবার, ৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২
রাজধানীতে আজকের কর্মসূচি (২ মার্চ)
নিজস্ব প্রতিবেদক: আজ সোমবার (২ মার্চ) ঐতিহাসিক পতাকা উত্তোলন দিবস। এই বিশেষ দিনটিসহ দাপ্তরিক ও রাজনৈতিক নানা কর্মসূচিতে ব্যস্ত সময় পার করবেন সরকারের মন্ত্রী, উপদেষ্টা এবং রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। দিনের শুরুতেই দেখে নিন আজকের উল্লেখযোগ্য কর্মসূচিগুলো।
প্রধানমন্ত্রীর ব্যস্ত সূচি:
প্রধানমন্ত্রী তারেক রহমান আজ দিনভর সচিবালয় ও কার্যালয়ে একাধিক বৈঠক করবেন। সকাল ১০টায় তিনি বুয়েটের অধ্যাপক ড. এম. শামসুল হকের সঙ্গে এবং ১০টা ২৫ মিনিটে স্থপতি মাসুদের সঙ্গে সাক্ষাৎ করবেন। এরপর পর্যায়ক্রমে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন তিনি। দুপুর ১২টায় স্থানীয় সরকার, অর্থ, স্বরাষ্ট্র ও শিক্ষামন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর একটি সমন্বিত বৈঠক অনুষ্ঠিত হবে। দুপুর ২টায় তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন।
বিএনপি ও জেএসডির কর্মসূচি:
সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে স্বাধীনতা দিবস উপলক্ষে জেএসডি আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হবে। বিকেল ৩টায় ধানমন্ডির আইএসটি অডিটোরিয়ামে মরহুম প্রফেসর ড. শাহিদা রফিকের মৃত্যুবার্ষিকীর সভায় উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া বিকেল ৪টায় চন্দ্রিমা মডেল টাউনে ‘আমরা বিএনপি পরিবার’ কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী আহমেদ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে পতাকা উত্তোলন দিবস:
১৯৭১ সালের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছিল। এই স্মৃতি স্মরণে আজ সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক বটতলায় বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে সেদিনের পতাকা উত্তোলনকারী ও ডাকসুর সাবেক ভিপি আ স ম আবদুর রব আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।
অন্যান্য কর্মসূচি:
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক আজ সকাল সাড়ে ১০টায় মিরপুর ১১ নম্বরের প্যারিস রোড এলাকায় খাল খনন ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করবেন। অন্যদিকে, বিকেল ৫টায় কাকরাইলের আইডিইবি ভবনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম চীনের ফুটবল ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শেষ হলো বাংলাদেশ বনাম উত্তর কোরিয়ার ফুটবল ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশ বনাম চীনের ফুটবল ম্যাচ: কবে, কখন, কোথায়-জানুন সময়সূচি
- উৎপাদন বন্ধ থাকায় ‘জেড’ ক্যাটাগরিতে নামল তালিকাভুক্ত কোম্পানি
- প্রকাশিত হলো ডিগ্রি ১ম বর্ষ পরীক্ষার ফলাফল, দেখুন এখানে
- বাংলাদেশ বনাম চীন ফুটবল ম্যাচ: জেনে নিন ফলাফল
- জ্বালানি তেলের নতুন মূল্য তালিকা প্রকাশ করল সরকার
- ডুসাসের নেতৃত্বে জিসান-সাবরিন
- বিক্রিতে ধস, অথচ শেয়ার দরে উল্লম্ফন: জি কিউ বলপেনের রহস্য কী?
- ইরানে স্কুলে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা; নিহতের সংখ্যা বেড়ে ১০৮
- শিক্ষকরা ফেব্রুয়ারির বেতন বেতন পাবেন কবে, জানাল মাউশি
- মারা যাওয়ার আগে কী বার্তা দিলেন জাহের আলভীর স্ত্রী?
- আকাশপথে চরম আতঙ্ক; মধ্যপ্রাচ্যের সব রুটে ফ্লাইট স্থগিত করল ঢাকা
- একই কক্ষপথে যাত্রা, এক বছর পর তিন মেরুতে তিন কোম্পানি
- আতঙ্ক কাটিয়ে ঘুরে দাঁড়াল ডিএসই, সূচকের বড় লাফ