ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ
ডুয়া ডেস্ক: সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে নেপালকে ২-১ ব্যবধানে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। আজ শুক্রবার ভারতের অরুণাচলে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধে কোনো গোল না হলেও দ্বিতীয়ার্ধে উত্তেজনা ছড়ায় দুই দলের খেলার মধ্যে।
৭৩ মিনিটে কর্নার থেকে হেড করে বাংলাদেশকে এগিয়ে দেন আশিকুর রহমান। বাঁ দিক থেকে অধিনায়ক নাজমুল হুদা ফয়সালের নেওয়া কর্নারে মাথা ছুঁইয়ে বল জালে জড়ান তিনি।
এরপর ৮০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন অধিনায়ক ফয়সাল নিজেই। বদলি খেলোয়াড় মানিক ডান দিক থেকে নেপালের এক ডিফেন্ডারকে কাটিয়ে বল বাড়ান ফয়সালের দিকে। ফয়সাল ঠান্ডা মাথায় গোল করে স্কোরলাইন ২-০ করেন।
তবে শেষ সময়ে চাপে পড়ে বাংলাদেশ। ৮৭ মিনিটে নেপালের সুজন দাঙ্গল একটি গোল করে ব্যবধান কমিয়ে আনলেও বাকি সময়ে আর গোল হয়নি। ফলে ২-১ ব্যবধানের জয় নিয়ে ফাইনালে ওঠে বাংলাদেশ।
এদিন সন্ধ্যায় দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও মালদ্বীপ। সেই ম্যাচের জয়ীর বিপক্ষে আগামী রোববার ফাইনাল খেলবে বাংলাদেশ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)