ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
গ্রাহকদের জন্য সোনালী ব্যাংকের বড় সুখবর
ডুয়া ডেস্ক: ডিজিটাল লেনদেনকে আরও নিরাপদ, নির্ভরযোগ্য এবং দ্রুতগতির করতে দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক প্রতিষ্ঠান সোনালী ব্যাংক চালু করেছে তাদের নিজস্ব পেমেন্ট সুইচ। এর মাধ্যমে ব্যাংকের গ্রাহকরা এখন থেকে ডেবিট, ক্রেডিট, প্রিপেইড এবং ভার্চুয়াল কার্ড ব্যবহার করে সম্পূর্ণভাবে সোনালী ব্যাংকের নিজস্ব প্রযুক্তির মাধ্যমে লেনদেন সম্পন্ন করতে পারবেন—তৃতীয় পক্ষের উপর নির্ভর না করেই।
এই প্রযুক্তিগত উন্নয়ন গ্রাহকদের লেনদেনের তথ্যকে আরও সুরক্ষিত করবে, পাশাপাশি লেনদেনের গতি ও নিরবচ্ছিন্নতা বাড়াবে। এতে করে ব্যাংক নিজেই দ্রুত কার্ড ইস্যু এবং প্রসেসিং করতে পারবে, ফলে সময় এবং খরচ—দুটিই সাশ্রয় হবে।
সোনালী ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, এই পেমেন্ট সুইচ চালুর মাধ্যমে গ্রাহকসেবার মান যেমন বাড়বে, তেমনি ব্যাংকের ব্যয়ও অনেকটা কমে যাবে। বিশেষ করে কার্ড সম্পর্কিত সমস্যা, বিলম্ব কিংবা তথ্য সুরক্ষা নিয়ে যেসব চিন্তা ছিল, সেগুলো অনেকাংশেই নিরসন হবে।
এছাড়া, দেশের বিভিন্ন প্রান্তে আরও ১৫৫টি নতুন এটিএম বুথ স্থাপনের কাজ শুরু করেছে ব্যাংকটি, যার মাধ্যমে ২৪ ঘণ্টা নগদ টাকা উত্তোলনের সুবিধা পাওয়া যাবে।
ডিজিটাল ব্যাংকিংকে আরও একধাপ এগিয়ে নিতে সোনালী ব্যাংক ২০২৩ সাল থেকেই বাংলা কিউআর কোড চালু করেছে, যার মাধ্যমে নগদবিহীন লেনদেন আরও সহজ হয়েছে। এটি দেশের ক্যাশলেস ইকোনমি গড়ে তুলতে বড় ভূমিকা রাখছে।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. শওকত আলী খান বলেন, “নিজস্ব পেমেন্ট সুইচ চালুর মাধ্যমে আমরা গ্রাহকদের জন্য নিরাপদ, দ্রুত ও নিরবিচ্ছিন্ন ডিজিটাল ব্যাংকিং সুবিধা নিশ্চিত করতে পারবো। এটি শুধু প্রযুক্তিগত নয়, বরং গ্রাহকসেবার ক্ষেত্রেও একটি বড় অর্জন।”
তিনি আরও জানান, ভবিষ্যতে সোনালী ব্যাংকের লক্ষ্য হলো ডিজিটাল ব্যাংকিংয়ের সব সুবিধা এক প্ল্যাটফর্মে নিয়ে এসে গ্রাহকদের পূর্ণাঙ্গ স্বয়ংক্রিয় সেবা প্রদান করা।
বর্তমান সময়ে যখন নিরাপদ ও স্বয়ংক্রিয় লেনদেনের চাহিদা ক্রমাগত বাড়ছে, তখন সোনালী ব্যাংকের এই পদক্ষেপ শুধু তাদের নিজস্ব অগ্রগতিই নয়, বরং বাংলাদেশের ব্যাংকিং খাতের সামগ্রিক উন্নয়নের এক গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ