ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
ববি উপাচার্যের অপসারণ দাবিতে শিক্ষার্থীদের অনশন
ডুয়া ডেস্ক: বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনের অপসারণ দাবিতে আমরণ অনশন শুরু করেছেন।
চলমান প্রশাসনিক শাটডাউন ও ক্লাস বর্জনের মধ্যেই গতকাল সোমবার (১৩ মে) রাত সাড়ে ৯টার দিকে নতুন কর্মসূচি হিসেবে এই আমরণ অনশনের ঘোষণা দেন আন্দোলনকারীরা। এরপর রাত ১১টার দিকে প্লাকার্ড ও বিভিন্ন স্লোগান নিয়ে উপাচার্য ভবনের সামনে অবস্থান নিয়ে অনশনে বসেন শিক্ষার্থীরা।
প্রায় ১১ ঘণ্টা অতিবাহিত হলেও আন্দোলনরত শিক্ষার্থীরা জানায়, এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের আশ্বাস বা যোগাযোগ করা হয়নি। তারা অভিযোগ করেন, উপাচার্যকে আগেই ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে, তবুও তিনি কোনো পর্যায়ে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসেননি।
শিক্ষার্থীদের দাবি, উপাচার্য আন্দোলনের যৌক্তিকতা মেনে না নিয়ে বরং তাদের বিরুদ্ধে মামলা ও জিডি করেছেন। এ অবস্থায় কোনো সমঝোতা নয়, একমাত্র দাবি-উপাচার্যের অপসারণ-অবিলম্বে বাস্তবায়ন করতে হবে, তারা হুঁশিয়ারি দেন, নইলে আন্দোলন আরও তীব্র করা হবে।
এই আন্দোলনে একাত্মতা প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীদের একটি অংশও।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি