ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
আ.লীগ নিষিদ্ধের প্রজ্ঞাপনে এনসিপির মিষ্টি বিতরণ
ডুয়া প্রতিবেদক: বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গসংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মীদের বিচার কার্যসম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বর্তী সরকার। এ উপলক্ষে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
আজ সোমবার রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর বাংলা মোটর মোড়ে এ কর্মসূচি পালন করে এনসিপি। এ উপলক্ষে একটি সংবাদ সম্মেলনও করে দলটি।
এসময় এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহবায়ক সামান্তা শারমিন, সিনিয়র সদস্য সচিব তাসনিম জারাসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উপস্থিত এনসিপির নেতাকর্মী, ছাত্র-জনতা ও সাংবাদিকদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। এর আগে এই মূহুর্তে খবর এলো, আওয়ামী লীগ নিষিদ্ধ হলোসহ বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা।
সংবাদ সম্মেলনে নাসিরুদ্দিন পাটোয়ারী বলেন, জুলাই ঘোষনাপত্র ৩০ দিনের মধ্যে দিবেন, এইবার কোনো হেলাফেলা করলে আমরা যমুনার সামনে বসে থাকবো না যমুনার ভেতরে যেতে বাধ্য হবো।
তিনি বলেন, যারা বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের প্রেতাত্মা হিসেবে কাজ করছে তাদের হুঁশিয়ার করতে চাই, অবশ্যই আপনাকে মুজিববা আদর্শ ছেড়ে জনগনের কাতারে নেমে আসতে হবে। না হয় বাংলাদেশের মানুষ সচিবালয়ে যেয়ে আপনাকে টেনেহিঁচড়ে চেয়ার থেকে নামাতে বাধ্য করবে। বর্তমান ট্রাইবুনালের সংস্কার এবং আরেকটি ট্রাইবুনাল প্রতিষ্ঠার জন্যে সরকারকে অনুরোধ করবো।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে