ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
আ.লীগ নিষিদ্ধ ইস্যুতে মির্জা আব্বাসের বিষ্ফোরক মন্তব্য
ডুয়া ডেস্ক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার আড়ালে সাজানো নাটক চলছে।
আজ সোমবার (১২ মে) জাতীয় প্রেসক্লাবে বিএনপি নেতা নাসিরউদ্দিন পিন্টুর ১০ মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভায় অংশ নিয়ে এ কথা বলেন তিনি।
বিএনপির এই নেতা বলেন, “ভিআইপি ট্রিটমেন্ট নিয়ে দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ। অথচ সরকার কিছু জানে না, তারা কী জানে তাহলে? আওয়ামী লীগ নেতাদের দেশ ছাড়ার ঘটনা আড়াল করতেই শাহবাগে নাটক সাজানো হয়েছে।”
এ সময় প্রশাসনে বিএনপি সমর্থিতদের না রাখার ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ তোলেন তিনি। মির্জা আব্বাস বলেন, “১৭ বছর যাদের কাছে নির্যাতিত হয়েছে বিএনপি এখন তাদের পুনর্বাসন করবে যারা এমন কথা বলেন, তারা বিএনপিকে হিংসা করে। আমার প্রশ্ন, সচিবালয়ের ভেতর এখনো আওয়ামী লীগের লোকেরা কী করে? প্রশাসনে হয় জামায়াত, নয় আওয়ামী লীগ। বিএনপিকে বাদ দেওয়া হচ্ছে সব জায়গা থেকে।”
মানবিক করিডর ইস্যুতে নির্বাচিত সরকারের ওপর সিদ্ধান্তের ভার দেওয়ার আহ্বান জানান মির্জা আব্বাস। তিনি বলেন, “এই সরকার দেশপ্রেমিক সরকার নয়। অনেক উপদেষ্টা আছেন, যারা দেশের নাগরিক না তারাই দেশ পরিচালনা করছেন। মনে হচ্ছে দেশে ঔপনিবেশিক শাসন চলছে।”
তিনি অভিযোগ করে বলেন, “আমরা কেন সেন্ট মার্টিন, বাঘাইছড়ি আর সাজেক যেতে পারি না? আমাদের কি পাসপোর্ট ভিসা লাগবে, সরকারের কাছে জানতে চাই। বিএনপি আছে এখন একমাত্র, যারা পারে বিদেশি শত্রুর হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে