ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
ঈদে পশু পরিবহনে চলবে ৩ স্পেশাল ট্রেন
ডুয়া নিউজ: আসন্ন ঈদুল আজহায় ঢাকায় কোরবানির পশুর সরবরাহ নিশ্চিত করতে তিনটি বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। ‘ক্যাটেল স্পেশাল’ নামে দুই দিনে এই ট্রেনগুলো পরিচালিত হবে।
আজ সোমবার (১২ মে) রাজধানীর বিদ্যুৎ ভবনে আয়োজিত অংশীজন সভায় এ তথ্য জানান রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম।
তিনি জানান, “কোরবানির পশু পরিবহনের জন্য এবার ঈদে ক্যাটেল স্পেশাল ট্রেন চালানো হবে। প্রতিটি ট্রেনে ব্রেকভ্যানসহ মোট ২৬টি কোচ যুক্ত থাকবে।”
কোরবানির পশুবাহী বিশেষ ট্রেন ‘ক্যাটেল স্পেশাল’-এর সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ রেলওয়ে।
ক্যাটেল স্পেশাল-১: ২ জুন বিকেল ৫টায় জামালপুরের দেওয়ানগঞ্জ বাজার থেকে যাত্রা শুরু করে ৩ জুন ভোর ৬টা ৩০ মিনিটে ঢাকায় পৌঁছাবে।
ক্যাটেল স্পেশাল-২: ২ জুন বিকেল ৩টা ৪০ মিনিটে জামালপুরের ইসলামপুর বাজার থেকে ছেড়ে ৩ জুন রাত ১টা ৫০ মিনিটে ঢাকায় পৌঁছাবে।
ক্যাটেল স্পেশাল-৩: ৩ জুন বিকেল ৫টায় দেওয়ানগঞ্জ বাজার থেকে রওনা দিয়ে ৪ জুন ভোর ৬টা ৩০ মিনিটে ঢাকায় পৌঁছাবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)