ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
শিক্ষা প্রতিষ্ঠানে টানা ১৯ দিন ছুটি
ডুয়া ডেস্ক: ২০২৫ শিক্ষাবর্ষের নির্ধারিত শিক্ষাপঞ্জি অনুযায়ী দেশের সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ঈদুল আজহার ছুটি শুরু হবে আগামী ১ জুন থেকে। এই ছুটির সঙ্গে যুক্ত থাকবে গ্রীষ্মকালীন অবকাশ, ফলে টানা ১৯ দিন ছুটি চলবে ১৯ জুন পর্যন্ত।
অন্যদিকে, সরকারি-বেসরকারি কলেজে ঈদের ছুটি শুরু হবে ৩ জুন, শেষ হবে ১২ জুনে। দীর্ঘ এই ছুটির কারণে শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে ঈদের আগের দুই শনিবার—১৭ মে ও ২৪ মে—সাপ্তাহিক ছুটির দিন হলেও সেদিন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় খোলা থাকবে।
এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একটি চিঠি পাঠানো হয়েছে। এতে উল্লেখ করা হয়েছে, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ১১ ও ১২ জুন (বুধবার ও বৃহস্পতিবার) নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। পাশাপাশি দাপ্তরিক কাজের সুবিধার্থে ১৭ মে ও ২৪ মে (শনিবার) অফিস খোলা থাকবে।
চিঠিতে আরও বলা হয়েছে, ছুটিকালীন সময়ে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে নির্দিষ্ট ওই দুই শনিবার প্রতিষ্ঠানগুলো খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া, সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটিতে বন্ধ থাকবে ৩ জুন থেকে ২৩ জুন পর্যন্ত।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?