ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
তিন দেশকে বার্তা দিলো পাকিস্তান
ডুয়া ডেস্ক: ভারতের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে পাল্টা হামলা শুরু করেছে পাকিস্তান, যা ক্রমেই আরও ব্যাপক রূপ নিচ্ছে। ইসলামাবাদ জানিয়েছে, তারা ভারতের একাধিক সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে এবং কয়েকটি স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে। ফলে ভারত-পাকিস্তানের মধ্যকার উত্তেজনা চূড়ান্ত সংঘর্ষের দিকে ধাবিত হচ্ছে।
এই পরিস্থিতিতে উত্তেজনা প্রশমনে আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র, ইরান ও সৌদি আরব। তারা পাকিস্তানকে হামলা বন্ধ করার অনুরোধ জানালেও পাকিস্তান সেই আহ্বান প্রত্যাখ্যান করেছে। ইসলামাবাদ জানিয়েছে, "আমরা এই আগ্রাসনের মুখে চুপ করে থাকতে পারি না, থামারও কোনো সুযোগ নেই।"
ভারতের ‘অপারেশন সিঁদুরে’র জবাবে পাকিস্তান ‘বুনিয়ান-উন-মারসুস’ নামে পাল্টা সামরিক অভিযান শুরু করেছে, যার অংশ হিসেবে ভারতের বিভিন্ন অঞ্চলে ড্রোন পাঠানো হয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ৯ মে শুক্রবার পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের সঙ্গে ফোনে কথা বলেছেন। এই ফোনালাপে রুবিও ভারত-পাকিস্তান উত্তেজনা প্রশমনে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে মধ্যস্থতার প্রস্তাব দেন। তিনি উভয়পক্ষকে গঠনমূলক আলোচনার মাধ্যমে ভবিষ্যতের সংঘাত এড়ানোর উপায় খুঁজে বের করার আহ্বান জানান।
এটি মার্কিন প্রশাসনের পক্ষ থেকে প্রথমবারের মতো ভারত-পাকিস্তান সংঘাত নিরসনে সরাসরি মধ্যস্থতার প্রস্তাব। এই ঘটনাপ্রবাহ নজর রাখছে আন্তর্জাতিক সম্প্রদায়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল