ঢাকা, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২
রহস্যে ঘেরা, হঠাৎ কেন আলোচনার কেন্দ্রে পাক সেনাপ্রধান?
ডুয়া ডেস্ক: সাধারণত প্রকাশ্যে খুব একটা দেখা যায় না পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল সৈয়দ আসিফ মুনিরকে। তার বক্তব্য ও উপস্থিতি সবসময়ই যেন এক রহস্যঘেরা আবরণে ঢাকা। তবে সাম্প্রতিক পেহেলগাঁও হামলার পর তিনি হঠাৎ করেই উঠে এসেছেন আলোচনার কেন্দ্রবিন্দুতে।
গত বৃহস্পতিবার এক সামরিক মহড়ার সময় ট্যাংকের ওপর দাঁড়িয়ে ভারতকে সরাসরি হুঁশিয়ারি দেন জেনারেল মুনির। তার বক্তব্য ছিল, “ভারতের যেকোনো দুঃসাহসের জবাব হবে দ্রুত, কঠোর এবং আরও শক্তিশালী।” এই বিবৃতিকে সাধারণ প্রতিক্রিয়া না বলে, বিশ্লেষকেরা এটিকে একটি সুস্পষ্ট বার্তা হিসেবে দেখছেন।
কেন এই বার্তা গুরুত্বপূর্ণ?
নিউইয়র্ক টাইমস-এর বরাতে জানা যায়, জেনারেল মুনির শুধু রাজনৈতিক নয়, আদর্শগতভাবেও ভারতবিরোধী অবস্থান ধারণ করেন। আইএসআই এবং মিলিটারি ইন্টেলিজেন্স (এমআই) – পাকিস্তানের দুই শীর্ষ গোয়েন্দা সংস্থার প্রধান হিসেবে দায়িত্ব পালনকালে তিনি ভারত-পাকিস্তান সম্পর্কের জটিলতা ও সংঘাতের বাস্তবতা খুব কাছ থেকে দেখেছেন। বিশ্লেষকদের মতে, তিনি এই দ্বন্দ্বকে শুধু ভৌগোলিক কিংবা রাজনৈতিক হিসেবে নয় বরং ধর্মীয় ও আদর্শগত সংঘর্ষ হিসেবেও বিবেচনা করেন।
কে এই জেনারেল মুনির?
১৯৬৮ সালে রাওয়ালপিন্ডিতে জন্ম নেওয়া সৈয়দ আসিফ মুনিরের পারিবারিক শিকড় ভারতের মাটিতে, যেখান থেকে দেশভাগের সময় তার পরিবার পাকিস্তানে চলে আসে। ২০২২ সালে তিনি পাকিস্তানের ১১তম সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
একাধিক কারণে তিনি ইতিহাস গড়েছেন। তিনি পাকিস্তানের প্রথম সেনাপ্রধান, যিনি আইএসআই এবং এমআই – উভয় গোয়েন্দা সংস্থার প্রধান ছিলেন। পাশাপাশি, তিনিই প্রথম সেনাপ্রধান যিনি পুরো কোরআন হিফজ করেছেন, অর্থাৎ একজন হাফেজ-এ-কোরআন।
সাম্প্রতিক কঠোর বার্তা এবং ভারত-পাকিস্তান সম্পর্কের নতুন উত্তেজনার প্রেক্ষাপটে জেনারেল আসিফ মুনির এখন শুধু পাকিস্তানে নয়, আন্তর্জাতিক অঙ্গনেও এক গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হয়ে উঠেছেন। তার ভবিষ্যৎ কূটনৈতিক ও সামরিক পদক্ষেপ ঘিরে বাড়ছে জল্পনা ও উত্তেজনা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- এককালীন অনুদান দিচ্ছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- ঢাবির হলে শিক্ষার্থীর গোসলের ভিডিও ধারণ, বিইউপির ছাত্র আটক
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ মার্চ)
- কুৎসিত ব্যাটিংয়ে লণ্ডভণ্ড বাংলাদেশ, সিরিজে ফিরল পাকিস্তান
- তিন দেশে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপন