ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
আল-আকসায় তালা, রাস্তায় ঈদের নামাজ পড়লেন মুসল্লিরা
আন্তর্জাতিক ডেস্ক: পবিত্র ঈদুল ফিতরের দিনও ফিলিস্তিনিদের জন্য উন্মুক্ত থাকেনি আল-আকসা মসজিদ। ইসরায়েলি বাহিনীর আরোপিত নিষেধাজ্ঞার কারণে শত শত মুসল্লি মসজিদের বাইরে ও আশপাশের সড়কেই ঈদের নামাজ আদায় করতে বাধ্য হয়েছেন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, দখলকৃত পূর্ব জেরুজালেমের দামাস্কাস গেটসহ আল-আকসা প্রাঙ্গণের আশপাশের বিভিন্ন স্থানে মুসল্লিরা জড়ো হন। তবে ইসরায়েলি সেনারা মসজিদে প্রবেশের সব পথ বন্ধ করে দেওয়ায় তারা ভেতরে ঢুকতে পারেননি।
ফলে মসজিদের প্রবেশদ্বার ও আশপাশের রাস্তাতেই ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
এ ঘটনায় জেরুজালেম গভর্নরেট তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। তারা একে ‘বিপজ্জনক উসকানি’ ও ধর্মীয় স্বাধীনতার ওপর সরাসরি হস্তক্ষেপ হিসেবে আখ্যা দিয়েছে। তাদের মতে, এমন পদক্ষেপের মাধ্যমে আল-আকসা মসজিদকে ফিলিস্তিনি ও ইসলামি পরিবেশ থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা চলছে।
প্রতিবেদনে আরও বলা হয়, টানা ২১ দিন ধরে আল-আকসা মসজিদ বন্ধ রেখেছে ইসরায়েলি বাহিনী।
অন্যদিকে, গাজা উপত্যকায় ধ্বংসস্তূপের মধ্যেই ঈদ উদযাপন করছেন ফিলিস্তিনিরা। খোলা জায়গা ও ক্ষতিগ্রস্ত মসজিদের সামনে পরিবারসহ জড়ো হয়ে তারা নামাজ আদায় করছেন।
চলমান সংঘাত ও বাস্তুচ্যুতির মধ্যেও ঈদের ঐতিহ্য ধরে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন মুসল্লিরা। জানা গেছে, গাজা উপত্যকায় থাকা প্রায় ১ হাজার ২৪০টি মসজিদের মধ্যে ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া হামলায় ১ হাজার ১০০টির বেশি ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)