×

ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩

ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের আইআরজিসি মুখপাত্র নি-হ-ত

২০২৬ মার্চ ২০ ১৬:৪৭:২২

ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের আইআরজিসি মুখপাত্র নি-হ-ত

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে বড় ধাক্কা খেল ইরান। দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, মার্কিন-ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় তাদের মুখপাত্র জেনারেল আলি মোহাম্মদ নাইনি নিহত হয়েছেন।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাসনিমের বরাতে জানা যায়, শুক্রবার (২০ মার্চ) ভোরে এই হামলা চালানো হয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবরটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরাও নিশ্চিত করেছে।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান ও ইসরায়েলের মধ্যে সরাসরি সামরিক সংঘাত শুরু হওয়ার পর থেকেই পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। পরবর্তীতে যুক্তরাষ্ট্র এই সংঘাতে যুক্ত হলে উত্তেজনা আরও বেড়ে যায় এবং তা গোটা মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ে।

চলমান এই সংঘাতে উভয় পক্ষই একে অপরের গুরুত্বপূর্ণ সামরিক ও কৌশলগত স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালাচ্ছে। ইরানের সামরিক ঘাঁটি, ক্ষেপণাস্ত্র কেন্দ্র এবং জ্বালানি অবকাঠামোতে হামলার পাশাপাশি পাল্টা আক্রমণে ইরানও মার্কিন ও মিত্র বাহিনীর বিভিন্ন ঘাঁটি এবং স্থাপনায় আঘাত হানছে।

বিশ্লেষকদের মতে, আইআরজিসির মুখপাত্রের মৃত্যু ইরানের জন্য শুধু সামরিক নয়, কৌশলগত ও মনোবলগত দিক থেকেও বড় ক্ষতি। কারণ এই পদটি আন্তর্জাতিক অঙ্গনে ইরানের সামরিক অবস্থান ও বার্তা তুলে ধরার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

এমজে/

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)

আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)

নিজস্ব প্রতিবেদক: টানা তিন দফা কমার পর দেশের বাজারে আবারও বড় ব্যবধানে বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে... বিস্তারিত