ঢাকা, বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩
ন্যাটো মিত্রদের ভীতু ও কাপুরুষ বললেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে এবং গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ পুনরুদ্ধারে সহায়তা না করায় পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য দেশগুলোর ওপর চরম ক্ষোভ ঝেড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মিত্র দেশগুলোকে ‘কাপুরুষ’ আখ্যা দেওয়ার পাশাপাশি তিনি ন্যাটোকে একটি ‘কাগুজে বাঘ’ হিসেবে অভিহিত করেছেন।
শুক্রবার (২০ মার্চ) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে ট্রাম্পের এই আক্রমণাত্মক বার্তার কথা জানিয়েছে।
গত সপ্তাহে ট্রাম্প তাঁর মিত্র দেশগুলোকে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালী সুরক্ষিত করতে এবং ইরানের অবরোধ ভাঙতে সামরিক সহায়তার আহ্বান জানিয়েছিলেন। কিন্তু মঙ্গলবার অধিকাংশ দেশ ওয়াশিংটনকে জানিয়ে দেয় যে, তারা এই সরাসরি যুদ্ধে জড়াতে ইচ্ছুক নয়।
এরই প্রেক্ষিতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, “মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়া ন্যাটো আসলে একটি কাগুজে বাঘ। তারা পারমাণবিক শক্তিধর ইরানকে থামানোর লড়াইয়ে যোগ দিতে চায়নি। অথচ এই দেশগুলোই এখন তেলের চড়া দাম নিয়ে অভিযোগ করছে।”
ট্রাম্প দাবি করেন, তেলের উচ্চমূল্যের একমাত্র কারণ হলো হরমুজ প্রণালী বন্ধ থাকা। এটি খুলে দেওয়া একটি সাধারণ সামরিক কৌশল এবং এতে মিত্রদের জন্য ঝুঁকিও ছিল খুব কম। তিনি লেখেন, “তাদের জন্য এটা করা কতই না সহজ ছিল। কিন্তু তারা ভীতু ও কাপুরুষ। আমরা তাদের এই অসহযোগিতার কথা মনে রাখব!”
এদিকে, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, যুক্তরাষ্ট্রকে যদি ব্রিটেন তাদের সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়, তবে সেটিকে ‘আগ্রাসনে সরাসরি অংশগ্রহণ’ হিসেবে গণ্য করা হবে। এমন হুমকির মুখে ব্রিটিশ প্রধানমন্ত্রীর দপ্তর ‘ডাউনিং স্ট্রিট’ জানিয়েছে, তারা এই মুহূর্তে কোনো বৃহত্তর যুদ্ধে জড়িয়ে পড়তে চায় না।
বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্পের এই প্রকাশ্য গালিগালাজ ও হুমকির ফলে দীর্ঘদিনের ট্রান্স-আটলান্টিক মৈত্রীতে বড় ধরনের ফাটল ধরতে পারে, যা বৈশ্বিক ভূ-রাজনীতিতে নতুন অস্থিরতা তৈরি করবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারে মার্জিন ঋণের নতুন বিধিমালা চূড়ান্ত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার আর নেই
- বিমান বাহিনীতে ৪৫ ক্যাটাগরিতে ৩৪২ শূন্যপদে চাকরির সুযোগ
- শাহ্জালাল ইসলামী ব্যাংক দেবে এসএসসি শিক্ষার্থীদের বৃত্তি, আবেদন করবেন যেভাবে
- ঢাবির ৯২ শিক্ষকের বিরুদ্ধে গোপন তৎপরতার অভিযোগ, ৫৮ জন শনাক্ত
- বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির মরদেহ উদ্ধার
- লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের কোচ ট্রিপ অনুষ্ঠিত
- পরীক্ষা ছাড়া একাদশে ভর্তি শুরু ১৫ সেপ্টেম্বর
- অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৪৭ পদে নিয়োগ
- বিদ্যুৎ-গ্যাস সংকট কাটাতে অন্তত দুই বছর সময় লাগবে: অর্থমন্ত্রী
- প্রথম দিনেই বাজিমাত জিতের নতুন সিনেমার
- বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে
- এ টি এম আবদুল বারী ড্যানীকে ঢাবি অ্যালামনাইয়ের অভিনন্দন
- রঞ্জন কর্মকারের মৃ'ত্যুতে ঢাবি অ্যালামনাইয়ের শোক প্রকাশ
- দেশের বাজারে কমেছে সোনার দাম