ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
ভারত-পাকিস্তান উত্তেজনা
নাহিদ-রিশাদকে নিয়ে বিসিবির বড় সিদ্ধান্ত
ডুয়া ডেস্ক: পাকিস্তানে সাম্প্রতিক ড্রোন হামলার জেরে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ঘিরে তৈরি হয়েছে চরম অস্থিরতা। নিরাপত্তা নিয়ে উদ্ভূত উদ্বেগজনক পরিস্থিতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ইতোমধ্যে সেখানে থাকা দুই ক্রিকেটার—রিশাদ হোসেন ও নাহিদ রানাকে দ্রুত দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে।
বৃহস্পতিবার (০৮ মে) বিকেলে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামের আশপাশে ঘটে যাওয়া ড্রোন হামলার পরপরই স্থগিত করা হয় করাচি কিংস ও পেশোয়ার জালমির ম্যাচ। পাশাপাশি পরদিনের লাহোর কালান্দার্স ও পেশোয়ার জালমির মধ্যকার ম্যাচটিও স্থগিত করা হয়। এ ঘটনার ফলে বিদেশি ক্রিকেটারদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে, যার প্রভাব পড়ে বাংলাদেশের দুই তরুণ ক্রিকেটার রিশাদ হোসেন ও নাহিদ রানার ওপরও।
ক্রিকবাজ বিসিবি সূত্রে জানিয়েছে, ‘পিএসএলে অংশ নেওয়া রিশাদ ও রানার আর পাকিস্তানে থেকে খেলার আগ্রহ নেই। তারা দ্রুত দেশে ফিরতে চায়।’
বিসিবি এক বিবৃতিতে জানিয়েছে, ‘রিশাদ ও নাহিদ রানার নিরাপত্তা নিশ্চিত করতে আমরা পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এবং পাকিস্তানে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছি। আমরা চাই যত দ্রুত সম্ভব ওরা নিরাপদে দেশে ফিরে আসুক।’
বাংলাদেশ ক্রিকেট বোর্ড আরও জানায়, দুই ক্রিকেটারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে এবং তারা যেন আতঙ্কমুক্ত থাকেন, সে দিকেও দৃষ্টি দেওয়া হচ্ছে। ‘খেলোয়াড়দের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে,’— বিবৃতিতে এমনটাই উল্লেখ করেছে বোর্ড।
অবশেষে রিশাদ হোসেন ও নাহিদ রানা নিরাপদে দেশে ফিরতে পারলে স্বস্তি ফিরে আসবে বাংলাদেশি ক্রিকেটপ্রেমীদের মধ্যে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)