ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩
পাকিস্তানে স্টেডিয়ামের কাছাকাছি ড্রোন বিধ্ব'স্ত; নাহিদদের ম্যাচের যে খবর
ডুয়া ডেস্ক: ভারত-পাকিস্তানের চলমান রাজনৈতিক উত্তেজনার প্রভাব এবার পড়েছে ক্রিকেট অঙ্গনেও। বৃহস্পতিবার রাতে পাকিস্তানের রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের কাছাকাছি এলাকায় একটি ভারতীয় ড্রোন বিধ্বস্ত হওয়ায় পাকিস্তান সুপার লিগের (পিএসএল) গুরুত্বপূর্ণ ম্যাচ স্থগিত করতে বাধ্য হন আয়োজকরা।
বাংলাদেশ সময় আজ রাত ৯টায় রাওয়ালপিন্ডিতে শুরু হওয়ার কথা ছিল করাচি কিংস ও পেশোয়ার জালমির মধ্যকার ম্যাচ। তবে নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় ম্যাচটি বাতিল করা হয়েছে।
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) পেশোয়ার জালমির হয়ে খেলছেন বাংলাদেশের পেসার নাহিদ রানা, যিনি বর্তমানে পাকিস্তানে অবস্থান করছেন। একই সঙ্গে লাহোর কালান্দার্স দলে রয়েছেন আরেক বাংলাদেশি ক্রিকেটার রিশাদ হোসেন।
পিসিবি সূত্র জানিয়েছে, ‘পিএসএলের বাকি ম্যাচগুলো করাচিতে স্থানান্তরের পরিকল্পনা নেওয়া হয়েছে। যদিও বুধবার পিসিবির জরুরি সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে বর্তমান রাজনৈতিক উত্তেজনার মধ্যেও টুর্নামেন্ট চালিয়ে নেওয়া হবে। কিন্তু বৃহস্পতিবারের ড্রোন দুর্ঘটনা নতুন করে বিদেশি খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়িয়ে দিয়েছে।’
পাকিস্তানের একাধিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ‘ভারতীয় ড্রোনটি স্টেডিয়ামের কাছে একটি রেস্তোরাঁয় আছড়ে পড়ে। এতে দুইজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। বর্তমানে তারা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।’
ড্রোনটি শুধু নজরদারির উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছিল, নাকি এতে বিস্ফোরক দ্রব্য ছিল—সে বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত চালাচ্ছে স্থানীয় পুলিশ। ঘটনাস্থলে ব্যাপক তল্লাশি চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারে মার্জিন ঋণের নতুন বিধিমালা চূড়ান্ত
- পর্নোগ্রাফি মামলায় ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেফতার
- লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের কোচ ট্রিপ অনুষ্ঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশনের পক্ষে ‘হ্যাঁ’ জয়ী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- স্টামফোর্ড ইউনিভার্সিটিতে শিক্ষক নিয়োগ, আবেদন ১৮ আগস্ট পর্যন্ত
- বিইউপিতে ২৯ পদে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ
- নতুন পে-স্কেলে বড় পরিবর্তন, যেভাবে বাস্তবায়ন হবে বেতন-ভাতা
- নবম পে স্কেল নিয়ে যা জানা গেল
- খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, জানুন আবেদনপদ্ধতি
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ আগস্ট)
- বস্ত্র অধিদপ্তরে ৪২ পদে পুনর্নিয়োগ
- চালুর প্রথম দিনেই দুর্ঘটনায় পিংক বাস
- নোবিপ্রবির ১৭ শিক্ষকের বেতন বন্ধ
- দিনে তিনবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখার নির্দেশ