ঢাকা, সোমবার, ৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩
এই সরকার এক অর্থে সাংবিধানিক নয় : উপদেষ্টা নাহিদ
ডুয়া নিউজ: অন্তর্বর্তীকালীন সরকার এক অর্থে সাংবিধানিক নয় বলে মন্তব্য করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘এই সরকার এক অর্থে একটি সাংবিধানিক সরকারও নয়, আবার বিপ্লবী সরকারও নয়। এজন্য, সরকারের জনপ্রিয়তা থাকলেও প্রশাসনিক অসহযোগিতা দেখা যাচ্ছে।’
আজ শুক্রবার (২৭ ডিসেম্বর) রাতে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ঐক্য, সংস্কার, নির্বাচন শীর্ষক সংলাপে তিনি এ কথা বলেন।
তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, ‘এই সরকারের জনপ্রিয়তা থাকলেও সীমাবদ্ধতা রয়েছে। সাম্প্রতিক সময়ে আমলাদের হুমকি দিতে দেখা যাচ্ছে এই সাহস তারা বিগত সরকারের আমল থেকেই পেয়েছে।’
নাহিদ আলম বলেন, ‘বহু আগে থেকে বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দলগুলো যে সংস্কারের কথা বলছিল, এরই ধারাবাহিকভাবে আমরা এই সরকার সংস্কারের কথা বলছি। আহ্বান থাকবে আমরা বর্তমানে কী করছি এবং ভবিষ্যতে কী থাকবে।’
ক্ষমতা হস্তান্তরে আমাদের ঐক্যে পৌঁছাতে হবে জানিয়ে তিনি বলেন, ‘গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতা হস্তান্তরের ব্যাপারটি এতদিন ছিল না। তাই বিগত সরকারকে সরাতে গণ-অভ্যুত্থান প্রয়োজন ছিল। ক্ষমতা হস্তান্তরের ব্যাপারটি কীভাবে গণতান্ত্রিক হবে তা নিশ্চিত করতে হবে। সহিংস বা প্রতিহিংসার রাজনীতি যাতে ফিরে না আসে, সেই ব্যাপারে লক্ষ্য রাখতে হবে। ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়ায় আমাদের ঐক্যে পৌঁছাতে হবে।’
জাতীয় অর্থনীতি গড়ে তুলতে হবে জানিয়ে উপদেষ্টা বলেন, ‘পার্শ্ববর্তী দেশের ইঞ্জিনিয়ারিং মূলত আমাদের দেশে প্রতিফলিত হয়েছে। আমাদের বৈদেশিক নীতিতে ঐকমত্য দরকার। একক বৈদেশিক নীতি থাকা উচিত। জাতীয় অর্থনীতি গড়ে তুলতে হবে।’
তিনি আরও বলেন, ‘আমলাতন্ত্র নির্ভর করে ফ্যাসিজম প্রতিষ্ঠিত হয়েছে। সরকারের অনেক সীমাবদ্ধতা আছে তা আমরা স্বীকার করছি এবং সেখান থেকে কিভাবে বের হওয়া যায় তা চিন্তা করছি।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের ১ম টি-টোয়েন্টি-দেখুন সরাসরি (LIVE)
- স্কুলছাত্রী থেকে ষাটোর্ধ্ব বৃদ্ধার সাথে অন্তরঙ্গের পর ভিডিও কুয়েট ছাত্রের
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি ম্যাচ শেষ-জেনে নিন ফলাফল
- গান-কবিতায় প্রাণবন্ত ডুপডা’র বৈশাখ উৎসব
- ঢাবি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে নবীনবরণ অনুষ্ঠিত
- শিক্ষাবৃত্তি দেবে ইবনে সিনা ট্রাস্ট, আবেদন শুরু
- বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের সিনেট সদস্য হলেন ৫ সংসদ সদস্য
- স্বর্ণের দামে রেকর্ড পতন
- ১২৩তম প্রাইজবন্ড ড্র: দেখে নিন কোন নম্বরগুলো জিতল
- ‘জেড’ ক্যাটাগরিতে নামলো আরও ১০ ব্যাংক
- বিকালে আসছে ৫৯ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- মিমোর মৃ'ত্যু ঘিরে সর্বশেষ যা জানা গেল
- নতুন ট্রেন্ড: ক্রেয়ন স্টাইলে প্রোফাইল ছবি বানাবেন যেভাবে
- জাপানের মেক্সট স্কলারশিপে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আবেদন শুরু
- আর্থিক প্রতিবেদনে নয়ছয়: ৩ অডিট ফার্ম ও ৪ অডিটর নিষিদ্ধ