ঢাকা, শনিবার, ১৩ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
এপ্রিলে যেসব দেশ থেকে এলো সর্বাধিক রেমিট্যান্স
ডুয়া ডেস্ক: চলতি বছরের এপ্রিল মাসে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে ২৭৫ কোটি ১৯ লাখ মার্কিন ডলার, যা দেশের ইতিহাসে এক মাসে রেমিট্যান্স প্রাপ্তির দিক থেকে দ্বিতীয় সর্বোচ্চ। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, এ সময় সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে সৌদি আরব থেকে।
প্রতিবেদনে জানানো হয়, এপ্রিল মাসে সৌদি আরব থেকে পাঠানো রেমিট্যান্সের পরিমাণ ৪৯ কোটি ১৪ লাখ ২০ হাজার ডলার। দ্বিতীয় সর্বোচ্চ ৩৭ কোটি ২১ লাখ ৭০ হাজার ডলার এসেছে সংযুক্ত আরব আমিরাত থেকে। এছাড়া যুক্তরাষ্ট্র থেকে এসেছে ৩৩ কোটি ৭ লাখ ৪০ হাজার, যুক্তরাজ্য থেকে ২৯ কোটি ৪১ লাখ, মালয়েশিয়া থেকে ২১ কোটি ৯ লাখ, কুয়েত থেকে ১৬ কোটি ২৭ লাখ ৩০ হাজার, ইতালি থেকে ১৫ কোটি ৫ লাখ ৯০ হাজার, ওমান থেকে ১৪ কোটি ৮৩ লাখ ৪০ হাজার, সিঙ্গাপুর থেকে ১১ কোটি ৮৫ লাখ ৮০ হাজার এবং কাতার থেকে এসেছে ১০ কোটি ৪২ লাখ ৫০ হাজার মার্কিন ডলার।
রেমিট্যান্স আসার চ্যানেল অনুসারে দেখা গেছে, এপ্রিল মাসে:
রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকের মাধ্যমে এসেছে ৯৮ কোটি ৮৪ লাখ ৫০ হাজার ডলার,
বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে এসেছে ১৪ কোটি ৬৫ লাখ ১০ হাজার ডলার,
বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে ১৬১ কোটি ১০ লাখ ১০ হাজার ডলার এবং
বিদেশি খাতের ব্যাংকের মাধ্যমে এসেছে ৫৯ লাখ ৮০ হাজার ডলার।
প্রসঙ্গত, চলতি বছরের মার্চ মাসে দেশে এসেছে ৩২৮ কোটি ৯৯ লাখ ৮০ হাজার ডলার রেমিট্যান্স, যা এক মাসে দেশের ইতিহাসে সর্বোচ্চ। জানুয়ারিতে এসেছিল ২১৮ কোটি ৫২ লাখ এবং ফেব্রুয়ারিতে প্রায় ২৫৩ কোটি মার্কিন ডলার।
বাংলাদেশ ব্যাংক আশা করছে, বৈধ পথে প্রবাসী আয় পাঠানোর প্রণোদনা অব্যাহত থাকলে সামনের মাসগুলোতেও রেমিট্যান্স প্রবাহ ইতিবাচক থাকবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম সান মারিনোর ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- সাফ নারী ফাইনাল: বাংলাদেশ বনাম ভারত, ৪ গোলে শেষ ম্যাচ, দেখুন ফলাফল
- ৪৯তম বিশেষ বিসিএস উত্তীর্ণদের ফের ভেরিফিকেশন হতে পারে
- বুধবার থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন শুরু
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন কোষাধ্যক্ষ ড. বোরহান উদ্দিন
- নিরাপত্তার কারণে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ
- মোবাইলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপের ম্যাচ, বিস্তারিত জানুন
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়ে নতুন আপডেট
- সংসদে নবম পে-স্কেল ঘোষণা, প্রতিক্রিয়া জানালেন কর্মচারীরা
- ফের বাংলাদেশিদের জন্য খুলতে পারে মালয়েশিয়ার শ্রমবাজার
- ভূমিকম্পে কাঁপল দেশ
- অসচ্ছল মেধাবীদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- ‘বাবার দোয়া’ ক্রিকেট বোর্ডকে বদলাতে চান তামিম ইকবাল