ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
নিউমোনিয়ায় মারা গেলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলার
ডুয়া ডেস্ক: আর্জেন্টিনার সাবেক ফুটবলার লুইস গালভান আর নেই। ১৯৭৮ সালের বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের সদস্য ছিলেন তিনি।
দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন এই সাবেক ডিফেন্ডার। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে কর্দোভা শহরের একটি হাসপাতালে কয়েক সপ্তাহ ধরে চিকিৎসাধীন ছিলেন। সেখানেই ৭৭ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গালভান।
১৯৭০ সালে পেশাদার ফুটবলে পথচলা শুরু করেন লুইস গালভান। দীর্ঘ ১৭ বছরের ক্যারিয়ারে তিনি আর্জেন্টিনার বিভিন্ন ক্লাবের হয়ে খেলেছেন। ক্যারিয়ারের শেষ পর্যায়ে দেশের বাইরেও পা রাখেন—বলিভিয়ার একটি ক্লাবে কিছুদিন খেলেছেন তিনি।
আন্তর্জাতিক অঙ্গনে তার অভিষেক ঘটে ১৯৭৫ সালে, সেই বছরই প্যান আমেরিকান গেমসের দলে জায়গা করে নেন। ১৯৭৮ সালের বিশ্বকাপে আর্জেন্টিনা দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন গালভান এবং টুর্নামেন্টের প্রতিটি ম্যাচেই মাঠে নামেন।
তিনি ১৯৮২ সালের বিশ্বকাপেও আর্জেন্টিনার স্কোয়াডে ছিলেন, যদিও দলটি সেবার তেমন ভালো করতে পারেনি। পরের বছর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান এবং ১৯৮৭ সালে পেশাদার ফুটবল থেকেও অবসর নেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)