ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২
ভারতের মুসলিম ক্রিকেটারকে হ'ত্যার হুমকি
ডুয়া ডেস্ক: ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যে এবার ভারতের তারকা ক্রিকেটার মোহাম্মদ শামির ইমেইলে এসেছে প্রাণনাশের হুমকি। হুমকিদাতা এক কোটি রুপি মুক্তিপণও চেয়েছে। বিষয়টি সামনে আসতেই শামির বড় ভাই হাসিব আহমেদ পুলিশে অভিযোগ দায়ের করেছেন। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের আমরোহার সাহসপুর আলীনগরে, যেখানে শামির পরিবার বসবাস করে। শামি বর্তমানে আইপিএলে ব্যস্ত সময় পার করছেন। এজন্য গত ৪ মে তার ইমেইল অ্যাকাউন্ট খুলে জরুরি বার্তা খুঁজছিলেন তার বড় ভাই হাসিব। তখনই হুমকির ইমেইলটি চোখে পড়ে।
‘রাজপুত সিন্ধার’ নামের একটি আইডি থেকে এই হুমকি সম্বলিত ইমেইল পাঠানো হয়েছিল। সেখানে শুধু প্রাণনাশের হুমকিই নয়, দাবি করা হয় ১ কোটি রুপি মুক্তিপণও! উল্লেখ ছিল বেঙ্গালুরুর এক ব্যক্তির নাম—প্রভাকর, যাকে শামি বা তার পরিবার চিনেন না বলে জানিয়েছেন হাসিব।
পরিস্থিতির গুরুত্ব বুঝে শামির বড় ভাই দ্রুত আমরোহা পুলিশের এসপি অমিত কুমার আনন্দের কাছে অভিযোগ দায়ের করেন। অভিযোগের সঙ্গে ইমেইলের প্রিন্ট কপিও জমা দেওয়া হয়েছে।
এ বিষয়ে এসপি আনন্দ টাইমস অব ইন্ডিয়াকে জানিয়েছেন, “বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তদন্তে নামানো হয়েছে সাইবার সেল ও ক্রাইম ব্রাঞ্চকে। অভিযুক্তের পরিচয় নিশ্চিত করার চেষ্টা চলছে। ইতিমধ্যেই দায়ীদের বিরুদ্ধে মামলাও রুজু হয়েছে।”
ভারতীয় ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে আগে থেকেই নানা শঙ্কা ছিল, আর শামির এই ঘটনার পর সেই শঙ্কা নতুন করে আলোচনার সৃষ্টি করেছে। উল্লেখ্য, এর আগে ভারতের কোচ গৌতম গম্ভীরও ইমেইলের মাধ্যমে হত্যার হুমকি পেয়েছিলেন। এখন দেখতে হবে, তদন্তে কী উঠে আসে এবং আইন-শৃঙ্খলা বাহিনী কী ব্যবস্থা নেয়।
যদিও কাশ্মিরের পেহেলগামে হামলার পর সম্প্রতি ভারতে মুসলিম বিদ্বেষ ব্যাপকহারে বেড়েছে। কাশ্মিরের মুসলমানদের পাশাপাশি ভারতের অন্যান্য অঞ্চলের মুসলমানদের ওপরও অত্যাচার ও ঘৃণা বেড়েছে। এমন পরিস্থিতিতে হুমকি পেলেন ভারতের মুসলিম এই ক্রিকেটার।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিট মূল্য প্রকাশ, কাটবেন যেভাবে
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ