ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
সরকারি ৬৭ কলেজে নতুন অধ্যক্ষ-উপাধ্যক্ষ নিয়োগ
ডুয়া ডেস্ক : দেশের ৬৭টি সরকারি কলেজে নতুন অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে ৬৪টি কলেজে অধ্যক্ষ এবং তিনটি কলেজে উপাধ্যক্ষ পদে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের মোট ৬৭ জন কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছে।
সোমবার (৫ মে) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বদলি হওয়া কর্মকর্তাদের আগামী ১৩ মে’র মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অব্যাহতি নিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে অব্যাহতি না নিলে ওই দিন বিকেল থেকে তাদের স্বয়ংক্রিয়ভাবে অব্যাহতিপ্রাপ্ত হিসেবে বিবেচনা করা হবে।
এছাড়া নবনিযুক্ত অধ্যক্ষ ও উপাধ্যক্ষদের তাদের পিডিএস (Personal Data Sheet) অ্যাকাউন্টে লগইন করে অনলাইনে অব্যাহতি ও যোগদানের প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশনাও দেওয়া হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?