ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
পড়াশোনা ও চিকিৎসার অর্থ পাঠাতে নতুন সুবিধা দিল কেন্দ্রীয় ব্যাংক
ডুয়া নিউজ: বিদেশে চিকিৎসা, পড়াশোনা, প্রশিক্ষণসহ নির্দিষ্ট কয়েকটি খাতে অর্থ প্রেরণ সহজতর করতে আন্তর্জাতিক কার্ড প্ল্যাটফর্ম ব্যবহারের অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
রবিবার (০৪ মে) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে কেন্দ্রীয় ব্যাংক। এ পদক্ষেপ বৈধ পথে বিদেশে অর্থ পাঠানোকে উৎসাহিত করবে এবং দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।
বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা অনুযায়ী, এখন থেকে অনুমোদিত ব্যাংকগুলো আন্তর্জাতিক কার্ড প্ল্যাটফর্ম ব্যবহার করে সদস্যপদ ফি, তথ্যপ্রযুক্তি-সংক্রান্ত ব্যয়, বিদেশে পড়াশোনার খরচ, ভিসা ফি, বিদেশে প্রশিক্ষণের নিবন্ধন ফি ও চিকিৎসা সংক্রান্ত ব্যয়সহ নির্দিষ্ট কিছু খাতে রেমিট্যান্স পাঠাতে পারবে।
এর আগে কেবলমাত্র ব্যাংকগুলোর নিজস্ব নামে ইস্যুকৃত আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে এই ধরনের লেনদেন করা যেত। নতুন নির্দেশনায় এই সুযোগ আরও সম্প্রসারিত হয়েছে, যা গ্রাহকদের জন্য বৈদেশিক লেনদেনকে সহজ ও সাশ্রয়ী করবে। বাংলাদেশ ব্যাংক এটিকে একটি বিকল্প রেমিট্যান্স চ্যানেল হিসেবে দেখছে।
খাত সংশ্লিষ্টরা মনে করছেন, আন্তর্জাতিক কার্ড প্ল্যাটফর্ম ব্যবহারের সুযোগ বৃদ্ধি পাওয়ায় বৈধ পথে বিদেশে অর্থ পাঠানো উৎসাহিত হবে। এতে গ্রাহকদের ভোগান্তি কমবে এবং প্রবাসী আয় ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ার ধারা আরও জোরদার হবে।
উল্লেখ্য, গত বছরের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর নতুন অর্থনৈতিক ব্যবস্থাপনায় ডলারের বাজারে শৃঙ্খলা ফেরাতে বাংলাদেশ ব্যাংক বিভিন্ন পদক্ষেপ নেয়। এরই ধারাবাহিকতায় ধাপে ধাপে ডলারের ব্যবহার ও বৈদেশিক লেনদেনের প্রক্রিয়া আরও উন্মুক্ত করা হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক