ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এলো এপ্রিলে
ডুয়া ডেস্ক : চলতি বছরের এপ্রিল মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২৭৫ কোটি ২০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স, যা বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী দেশের ইতিহাসে মাসভিত্তিক দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহ। প্রতি ডলার ১২২ টাকা ধরে এই অর্থের পরিমাণ দাঁড়ায় প্রায় ৩৩ হাজার ৫৭৪ কোটি টাকা।
রবিবার (৫ মে) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে। সেখানে বলা হয়েছে, এপ্রিল মাসে প্রতিদিন গড়ে ৯ কোটি ১৭ লাখ ডলার রেমিট্যান্স দেশে এসেছে।
এর আগে, গত মার্চ মাসে সর্বোচ্চ ৩২৮ কোটি ৯৯ লাখ ৮০ হাজার ডলার রেমিট্যান্স এসেছিল, যা দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ রেকর্ড।
গত বছরের এপ্রিলের তুলনায় এবার একই মাসে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৩৪ দশমিক ৬০ শতাংশ। ২০২৩ সালের এপ্রিলে দেশে এসেছিল ২০৪ কোটি ৪০ লাখ ডলার।
বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, চলতি অর্থবছরের (জুলাই-এপ্রিল) প্রথম দশ মাসে মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ৪৫৩ কোটি ৭০ লাখ ডলার। আগের অর্থবছরের তুলনায় এই প্রবৃদ্ধির হার ২৮ দশমিক ৩০ শতাংশ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ