ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
জাতীয় গ্রিড থেকে বিচ্ছিন্ন হতে চলেছে খুলনা পাওয়ার
ডুয়া নিউজ: শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানি ও বিদ্যুৎ খাতের বেসরকারি প্রতিষ্ঠান খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড (কেপিসিএল) বড় ধরনের কার্যক্রম সংকটে পড়েছে। সরকারের সঙ্গে দুটি বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ ক্রয় চুক্তি (পিপিএ) শেষ হয়ে যাওয়ার পরও নতুন করে কার্যকর কোনো চুক্তি হয়নি। ফলে কোম্পানিটি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) নির্দেশনায় জাতীয় গ্রিড থেকে সংযোগ বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে।
ডিএসইতে প্রকাশিত এক মূল্য সংবেদনশীল তথ্য বিবরণীতে বলা হয়, খুলনার ১১৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন কেপিসি-২ এবং যশোরের নোয়াপাড়ার ৪০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন কেপিসি নোয়াপাড়া বিদ্যুৎকেন্দ্রের আগের চুক্তির মেয়াদ অনেক আগেই শেষ হয়েছে। সরকারের সঙ্গে নতুন করে আলোচনায় বসে প্রতিষ্ঠানটি দুটি প্ল্যান্ট সচল রাখার অনুমোদন পেলেও চুক্তিতে উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়— ক্যাপাসিটি চার্জ বাদ দিয়ে ‘নো ইলেকট্রিসিটি, নো পেমেন্ট’ ভিত্তিতে বিদ্যুৎ কেনার শর্ত জুড়ে দেওয়া হয়।
তবে দীর্ঘ সময় পার হলেও সরকার এখনো বিদ্যুতের কোনো চাহিদা জানায়নি, যার ফলে কোম্পানির বিদ্যুৎ উৎপাদন ও বিক্রির কার্যক্রম বন্ধ রয়েছে। সর্বশেষ ২৪ মার্চ ২০২৪ তারিখে আগের চুক্তির মেয়াদ শেষ হলেও এখন পর্যন্ত তা নবায়ন করা হয়নি।
এই অনিশ্চয়তা এক সময়ে বিনিয়োগকারীদের সর্বোচ্চ ডিভিডেন্ড দেওয়ার দৃষ্টান্ত স্থাপনকারী কোম্পানির ভবিষ্যৎ আয় ও কার্যক্রমে বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)