ঢাকা, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
তেল আবিবে ভয়াবহ ক্ষে-পণা-স্ত্র হা-ম-লা, ২ ইসরায়েলি সেনা নিহ’ত
ডুয়া ডেস্ক: ইসরায়েলের তেল আবিবে অবস্থিত বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। রোববার (৪ মে) সকালে চালানো এ হামলায় দুই ইসরায়েলি সেনা নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও অনেকে।
টাইমস অব ইসরায়েলসহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম হামলার বিষয়টি নিশ্চিত করেছে। হামলার পরপরই বিমানবন্দরের সব ফ্লাইট স্থগিত করা হয়। বাতিল করা হয় বহু আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইট।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (IDF) জানিয়েছে, ইয়েমেন থেকে নিক্ষিপ্ত একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বিমানবন্দরের কাছে আঘাত হানে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেটি প্রতিহত করতে ব্যর্থ হয় বলে স্বীকার করেছে আইডিএফ। ঘটনাস্থলে ব্যাপক ধ্বংস ও ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়—যার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
হামলার ঘটনায় ব্যাপক নিরাপত্তা অভিযান চালানো হচ্ছে এবং তদন্ত চলছে। হুতিরা এখনো আনুষ্ঠানিকভাবে হামলার দায় স্বীকার না করলেও একইদিন লোহিত সাগরে মার্কিন রণতরী ও ইসরায়েলের সামরিক ঘাঁটিতে হামলার অভিযোগও তুলেছে আইডিএফ।
বিশ্লেষকরা বলছেন, হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের এই ব্যবহার মধ্যপ্রাচ্যে একটি নতুন সামরিক বাস্তবতার ইঙ্গিত দিচ্ছে। ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা এই প্রযুক্তির বিরুদ্ধে কতটা প্রস্তুত—তা নিয়েও প্রশ্ন উঠেছে।
উল্লেখ্য, ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে হুতিরা গত বছর থেকে লোহিত সাগর ও আশপাশের এলাকায় পশ্চিমা ও ইসরায়েলি স্বার্থে হামলা চালিয়ে আসছে। এর জবাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলও নিয়মিতভাবে ইয়েমেনে পাল্টা হামলা চালাচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- COP31 সামনে রেখে বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার নিয়ে সংলাপ