ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
ডিএসইতে আসছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান
ডুয়া নিউজ: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পরিদর্শনে আসছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী মঙ্গলবার (০৬ মে) তিনি ডিএসই সফর করবেন এবং দুটি পৃথক বৈঠকে অংশ নেবেন—একটি অংশীজনদের সঙ্গে, অপরটি ডিএসইর উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে। বৈঠক শেষে তিনি স্টক এক্সচেঞ্জের বিভিন্ন বিভাগ ঘুরে দেখবেন।
শেয়ারবাজারের চলমান নাজুক পরিস্থিতিতে এই সফরকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। গত বছরের আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর অন্তর্বর্তী সরকারের বিভিন্ন উদ্যোগে অর্থনীতির বিভিন্ন খাতে ইতিবাচক পরিবর্তন এলেও শেয়ারবাজারে তার প্রভাব পড়েনি। বরং নিয়মিত দরপতন, কমে যাওয়া লেনদেন এবং বিনিয়োগকারীদের ক্ষতির কারণে সরকার চাপে রয়েছে।
এই প্রেক্ষাপটে বাজার উত্তরণের পথ খুঁজতেই স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনায় বসছেন ড. আনিসুজ্জামান চৌধুরী।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)