ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
কাঁটাতারে ঝুলে থাকা ফেলানীর স্মৃতিতে রাজধানীতে সড়ক উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের মানুষ সীমান্তে আর কোনো হত্যা দেখতে চায় না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। তিনি বলেন, বিশ্ববিবেককে সীমান্তে চলা নৃশংসতার কথা প্রতিদিন মনে করিয়ে দিতেই রাজধানীর একটি সড়কের নামকরণ করা হয়েছে কাঁটাতারে ঝুলে থাকা কিশোরী ফেলানীর নামে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাজধানীর গুলশান-২ গোলচত্বরে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) আয়োজিত এক অনুষ্ঠানে গুলশান-২ থেকে প্রগতি সরণি পর্যন্ত সড়কটির নাম ‘ফেলানী অ্যাভিনিউ’ হিসেবে ঘোষণা ও নামফলক উন্মোচনকালে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, ‘আমাদের বোন ফেলানী কাঁটাতারে ঝুলন্ত অবস্থায় জীবন দিয়েছিল। তার প্রতি কী ধরনের নৃশংসতা হয়েছিল, সেটা প্রতিদিন মনে করিয়ে দেওয়ার জন্য আমরা এই সড়কের নামকরণ করছি। একইসঙ্গে আমরা বিশ্বের বিবেকের কাছে তুলে ধরছি যে, বাংলাদেশের সীমান্তে একটি জঘন্যতম পরিস্থিতি বিরাজ করছে। বর্তমান সরকার চায় সব ধরনের সীমান্ত হত্যা বন্ধ হোক।’
অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী বলেন, ‘ফেলানী হত্যাকাণ্ড নিছক কোনো হত্যা নয়, এটি একটি সুস্পষ্ট মানবাধিকার লঙ্ঘনের ঘটনা।’
ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, ‘দেশ হিসেবে মাথা উঁচু করে নিজেদের সম্মান বজায় রাখার প্রতীক ও প্রতিবাদ হিসেবেই ফেলানীর নামে গুলশানের এই সড়কের নামকরণ করা হয়েছে।’
নামফলক উন্মোচনের সময় অন্যান্যের মধ্যে পূর্ত সচিব মো. নজরুল ইসলাম, রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম এবং ডিএনসিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করা হয়।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত