ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
নতুন বাজেটে বাড়তে পারে করমুক্ত আয়সীমা
ডুয়া ডেস্ক: আগামী অর্থবছরের বাজেটে ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য আসতে পারে সুখবর। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে জানা গেছে, করমুক্ত বার্ষিক আয়সীমা বাড়ানোর প্রস্তাব রয়েছে। বর্তমানে বার্ষিক সাড়ে ৩ লাখ টাকা পর্যন্ত আয় করমুক্ত থাকলেও এটি বাড়িয়ে ৩ লাখ ৭৫ হাজার থেকে ৪ লাখ টাকা পর্যন্ত করার চিন্তাভাবনা চলছে।
উচ্চ মূল্যস্ফীতির কারণে সাধারণ করদাতারা দীর্ঘদিন ধরে চাপে রয়েছেন। তাঁদের স্বস্তি দিতে এ উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর কর্মকর্তারা।
আগামী ২ জুন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ নতুন অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন। এটি হবে অন্তর্বর্তী সরকারের অধীনে প্রথম বাজেট।
এছাড়া বাজেটে করহার কাঠামোয় কিছুটা পুনর্বিন্যাসের সম্ভাবনাও রয়েছে। বর্তমানে করমুক্ত আয়ের পরের এক লাখ টাকার ওপর ৫ শতাংশ হারে কর আরোপ হয়। এই স্তরের পরিধি বাড়ানো হতে পারে। তবে করের হার অপরিবর্তিত রাখা হতে পারে। বিদ্যমান করহারের স্তরগুলো হলো ৫, ১০, ১৫, ২০ এবং ২৫ শতাংশ।
এনবিআরের এক দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন, নিম্ন আয়ের করদাতাদের ওপর দীর্ঘদিনের মূল্যস্ফীতির চাপ কিছুটা লাঘব করতেই এই পদক্ষেপ নেওয়ার চিন্তাভাবনা চলছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ